Sunday, June 21, 2026
Home জাতীয় চীনের সিপিপিসিসির চেয়ারম্যানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

চীনের সিপিপিসিসির চেয়ারম্যানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

চীনের রাজধানী বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ওয়াং হুনিং-এর মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স (সিপিপিসিসি)-এর সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় বিশেষভাবে আঞ্চলিক সংযোগ বৃদ্ধি, রেল ও সড়ক যোগাযোগ সম্প্রসারণ, বন্দর উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়টি গুরুত্ব পায়। বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীনের অবদান এবং ভবিষ্যতে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়েও ইতিবাচক মতবিনিময় হয়।

ড. খলিলুর রহমান বৈঠকে বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় চীন একটি নির্ভরযোগ্য অংশীদার। পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে এই সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। জবাবে ওয়াং হুনিং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাত বছরে বন্ধ ২৩৪ টেক্সটাইলের মধ্যে ১১৪টি স্পিনিং মিল: বাজেট পর্যালোচনায় বিটিএমএ

সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্যানুযায়ী, ২০১৯ সাল থেকে এ পর্যন্ত দেশে ২৩৪টি টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে, যার ১১৪টি স্পিনিং মিল। বর্তমানে অনেক কারখানা ৬০–৭০...

অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট ও আগের সরকারের ঋণের বোঝা নিয়ে কাজ করেছি। তাই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পারফেক্ট নয়। তারপরও আমরা যাচাই-বাছাই...

৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন

সম্প্রতি দেশের ডিজিটাল মার্কেটিং অঙ্গনের সেরা ক্যাম্পেইনগুলোকে স্বীকৃতি জানিয়ে লা মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের গালা। এই আসরে ২৬টি আলাদা...

পর্ষদ সভার তারিখ জানালো ইসলামিক ফাইন্যান্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৫ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক...

Recent Comments