Wednesday, May 13, 2026
Home জাতীয় লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্রের University of South Florida কর্তৃপক্ষ নৃশংস হত্যাকাণ্ডে নিহত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৯ মে অনুষ্ঠিতব্য বসন্তকালীন সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয় প্রশাসন মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটকে চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করে। চিঠিতে বলা হয়, নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে একজন প্রতিনিধি যেন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে ডিগ্রি গ্রহণ করেন। সে অনুযায়ী কনস্যুলেটের একজন কর্মকর্তা অনুষ্ঠানে যোগ দিয়ে এই সম্মাননা গ্রহণ করবেন।

এদিকে স্থানীয় সময় বুধবার (৬ মে) দুপুর ২টায় টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরদিন তার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে এবং দুবাই হয়ে ৯ মে সকালে ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক জামিল আহমেদ লিমন (২৭) যুক্তরাষ্ট্রে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অপরদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা নিচ্ছিলেন।

গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ থাকার পর তাদের পরিবারের পক্ষ থেকে স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। তদন্তের একপর্যায়ে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফ্লোরিডার Howard Frankland Bridge এলাকায় কয়েকটি ব্যাগের ভেতর থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবুঘরবেহর বিরুদ্ধে প্রথম ডিগ্রির হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মানবসম্পদ কাজে লাগাতে পারলেই এগিয়ে যাবে দেশ

দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারলে বাংলাদেশ ভবিষ্যতে বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এছাসানুল হক...

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় সফল হৃদরোগজনিত অস্ত্রোপচারের পর রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে বঙ্গভবন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে লন্ডনে...

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন নৌপথে যাত্রীচাপ সামাল দিতে বিশেষ প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক...

৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ডেল্টা লাইফ

বীমা খাতের তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সম্প্রতি অনুষ্ঠিত পর্ষদ...

Recent Comments