Saturday, June 27, 2026
Home জাতীয় দেশে স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

দেশে স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

দেশে স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে সমাজ, রাষ্ট্র ও রাজনীতিতে জবাবদিহিতা নিশ্চিত হয়।’

গতকাল রাত সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমের অপব্যবহার নিয়ে মন্ত্রী বলেন, ‘মিথ্যা ও বিকৃত তথ্য প্রচার, অবৈধ স্বার্থে সংবাদ ব্যবহার এবং লুটপাটে জড়িত গোষ্ঠীর পক্ষে জনমত তৈরির চেষ্টা সাংবাদিকতা পেশার জন্য হুমকি। এতে সৎ ও নীতিনিষ্ঠ সাংবাদিকরা বিপদে পড়েন। কিছু রাজনৈতিক শক্তি গণমাধ্যমের কণ্ঠরোধ করে নিজেদের স্বার্থে তা ব্যবহার করতে চায়। এ কারণে যারা সত্য প্রকাশে কাজ করছেন, তারা নানা ধরনের চাপ ও নির্যাতনের মুখে পড়ছেন।’

তথ্যমন্ত্রী জানান, দেশে একটি কার্যকর গণমাধ্যম নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে এবং গণমাধ্যমের জন্য একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেয়া হচ্ছে।

অনুষ্ঠানে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গুলজার রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমি মাহবুব, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments