Thursday, June 25, 2026
Home অর্থ-বানিজ্য বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার; জ্বালানি সংকটে দুশ্চিন্তায় চালক

বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার; জ্বালানি সংকটে দুশ্চিন্তায় চালক

তেলের বাজারের অস্থিরতা কিছুটা কাটলেও বৃষ্টির প্রভাবে রাজধানীতে সবজির দাম বাড়ার আভাস দিচ্ছেন পাইকাররা। মাঝরাতে কারওয়ান বাজার পণ্যবাহী ট্রাকের ব্যস্ততা বাড়লেও চালকদের কপালে চিন্তার ভাঁজ জ্বালানি সংকট নিয়ে। মাঠ থেকে পণ্য আসা স্বাভাবিক থাকলে খুচরা বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে জানাচ্ছেন ক্রেতারা।

থামছে ট্রাক, নামছে সবজি। জমা হচ্ছে পাইকারি বাজারে। মধ্যরাতের হাঁক-ডাক আর ব্যস্ততায় এভাবেই সবজি জমা হচ্ছে কারওয়ান বাজারে। সকাল থেকেই যা ছড়িয়ে পড়বে রাজধানীর খুচরা বাজারে।

এখন অব্দি দাম স্বাভাবিক। তবে, তেলের বাজারের অস্থিরতা কমলেও বৃষ্টির প্রভাবে কেজি প্রতি দশ থেকে পনেরো টাকা বাড়ার সম্ভাবনা দেখছেন পাইকাররা। তেলের দাম বাড়ায় গাড়ির ভাড়া বেড়েছে অনেক, তাই সবজির দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।

মাঠ থেকে সবজির আনতে তেল সংকটে ভোগার কথা জানালেন ট্রাক চালকেরা। একজন চালক বলেন, ‘আগের চেয়ে ৩ হাজার টাকার বেশি তেল বেশি প্রয়োজন হয়। তা ছাড়া তেল পেতেও অনেক সময় দরকার হচ্ছে।’
রাতভর সবজি ওঠানামার এ ব্যস্ততার পর, সকালের বাজারে দাম থাকুক স্বস্তির সীমায়, এমন প্রত্যাশা সবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments