Sunday, June 14, 2026
Home কর্পোরেট মার্কেন্টাইল ব্যাংকের অনুদানে বাকৃবিতে কৃষি গবেষণা প্রকল্পের সমাপনী কর্মশালা

মার্কেন্টাইল ব্যাংকের অনুদানে বাকৃবিতে কৃষি গবেষণা প্রকল্পের সমাপনী কর্মশালা

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র অংশীদারিত্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর কৃষি অনুষদ সম্মেলন কক্ষে গত শনিবার (২৫ এপ্রিল) “কৃষিপণ্য ও মৎস্যের ফসলত্তোর ক্ষয়ক্ষতি হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম উদ্ভাবন” গবেষণা প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের বিশেষ সিএসআর ফান্ডের আওতায় ১ কোটি ৬০ লাখ টাকা অনুদানে পরিচালিত এ গবেষণা প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে গবেষণার ফলাফল ও প্রযুক্তির কার্যকারিতা তুলে ধরা হয়।

রবিবার (২৬ এপ্রিল) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জাকির হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা ড. তাপস চন্দ্র পাল এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বাংলাদেশের প্রিসিশন এগ্রিকালচার ও টেকনিক্যাল স্পেশালিস্ট অধ্যাপক ড. মো. মনজুরুল আলম।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষি উদ্যোক্তা, গবেষণা প্রকল্পের সংশ্লিষ্ট স্টেকহোল্ডার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধ্যাপকবৃন্দ, কৃষি বিজ্ঞানী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এই প্রকল্পের মাধ্যমে মোট ১৯টি ড্রায়ার তৈরি করা হয়েছে, যার মধ্যে ১০টি ড্রায়ার ইতোমধ্যে কক্সবাজার, পটুয়াখালী, সাতক্ষীরা, টাঙ্গাইল, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় ব্যবহারকারীর পর্যায়ে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ৩টি ড্রায়ার প্রকল্পের গবেষণাগারে ব্যবহৃত হচ্ছে এবং ৬টি ড্রায়ার ব্যবহারকারীর পর্যায়ে বিতরণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

দুর্নীতি ও পাসপোর্ট জালিয়াতির মামলায় গ্রেফতার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক কার্যক্রম...

রৌমারী সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া ও ভন্দুর চর সীমান্ত এলাকায় দুই শিশু ও নারীসহ ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে বলে...

আরব আমিরাতে সাবেক আইজিপি বেনজীর গ্রেফতার

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা...

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম অব্যাহত...

Recent Comments