Monday, July 6, 2026
Home অর্থ-বানিজ্য সরকারি মিলের চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত

সরকারি মিলের চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত

আসন্ন পবিত্র রমজান মাস ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে চিনির দাম বাড়িয়ে ১৬০ টাকা করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।

ফলে চিনির দাম পূর্বের নির্ধারিত কেজিপ্রতি সর্বোচ্চ খুচরা মূল্য ১৪০ টাকা বহাল থাকছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে শিল্প মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘রমজান মাস ও জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার।’

এর আগে এ দিন শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) এক প্রজ্ঞাপন জারি করে চিনি উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত মিলগুলোর চিনির খুচরা মূল্য প্রতি কেজি সর্বোচ্চ ১৬০ টাকা নির্ধারণ করার কথা জানিয়েছিল। ফলে কেজিপ্রতি চিনির দাম বেড়েছিল ২০ টাকা।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, চিনির আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিএসএফআইসির উৎপাদিত চিনির বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর মিরপুর-৬ নম্বরে অবস্থিত সরকারি অফিসার্স কোয়ার্টারের একটি ভবনের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত ৮টা ২ মিনিটের দিকে আগুন লাগার খবর...

মন্ত্রীদের বেতনের ১০ শতাংশ রাষ্ট্রীয় তহবিলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রীদের প্রতি প্রতি মাসের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি নিজেও নিয়মিতভাবে নিজের বেতনের ১০ শতাংশ রাষ্ট্রীয়...

ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডসে ‘ম্যাক্সিমাইজিং কাস্টমার এনগেজমেন্ট’ ক্যাটাগরিতে গোল্ড জিতল কমিউনিটি ব্যাংক

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যাংকিং প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক স্বীকৃতি Infosys Finacle Innovation Awards 2026-এ ‘Maximizing Customer Engagement’ ক্যাটাগরিতে গোল্ড উইনার হিসেবে স্বীকৃতি পেয়েছে কমিউনিটি ব্যাংক...

ইনক্রিমেন্টের নিয়ম বদলে যাচ্ছে নতুন পে স্কেলে, গ্রেডভেদে বেতন বাড়বে যে হারে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন শুরু হয়েছে গত ১ জুলাই থেকে। যদিও এখনো এ সংক্রান্ত গেজেট প্রকাশ হয়নি। এদিকে নতুন পে-স্কেলের প্রাথমিক...

Recent Comments