Thursday, May 21, 2026
Home জাতীয় প্রতি স্টপেজের ভাড়া পাঁচ টাকা কমানোর নির্দেশ মেয়র আতিকের

প্রতি স্টপেজের ভাড়া পাঁচ টাকা কমানোর নির্দেশ মেয়র আতিকের

গুলশান-বনানী-বারিধারা-নিকেতন এলাকায় চলাচলকারী ‘ঢাকা চাকা’ ও ‘গুলশান চাকা’র ভাড়া প্রতিটি স্টপেজে পাঁচ টাকা কমানোর নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

এই নির্দেশনা আগামীকাল ২৩ ফেব্রুয়ারি ২০২৪ থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন মেয়র আতিক।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশান নগর ভবনে ডিএনসিসি মেয়রের সম্মেলন কক্ষে গুলশান-বনানী-বারিধারা-নিকেতন এলাকায় চলাচলকারী কমিউনিটি বাস সেবা নাগরিকবান্ধব করা বিষয়ক এক সভায় এই নির্দেশ দিয়েছেন মেয়র আতিক।

ডিএনসিসি মেয়র বলেন, ‘নিয়ম না মেনে চাইলেই ভাড়া বাড়িয়ে দেওয়া যাবে না। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেই ভাড়া সমন্বয় করতে হবে। ভাড়া অনুযায়ী যাত্রীদের সেবার মান নিশ্চিত করেই বাস চালাতে হবে।’

তিনি আরও বলেন, ‘যে শর্তে ঢাকা চাকা ও গুলশান চাকা বাসা সার্ভিস চালু করা হয়েছিল, সেই শর্তগুলো মেনে চলতে হবে। প্রতিটি গাড়িতে সিসি ক্যামেরা থাকবে, কার্যকরী ও সচল এসি থাকবে, বাসের পরিবেশ নোংরা থাকা যাবে না, আরামদায়ক সিটিং থাকতে হবে। এসব তদারকি করার জন্য এবং একটি স্মার্ট, আধুনিক, গণবান্ধব ও মানসম্মত বাস সার্ভিস নিশ্চিত করতে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করে দেওয়া হবে। কমিটিতে সোসাইটির প্রতিনিধি, ট্র্যাফিক বিভাগের প্রতিনিধি, পরিবহন কোম্পানির প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবে। এই কমিটি সার্বিক বিষয়ে প্রত্যেক মাসে একবার সভা করবে।’

পরিবহন কোম্পানির প্রতিনিধির এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘বাস চলাচল ও পার্কিং করার বিষয়ে ডিএনসিসি সার্বিক সহযোগিতা করবে। তবে যাত্রীদের সেবার মান নিশ্চিত করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে৷ টিকিট কাউন্টার থেকে সৃষ্ট বর্জ্য নিয়মিত অপসারণ করে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম, মহাব্যবস্থাপক (পরিবহন) সালমা আক্তার খুকী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তিন বছরের মধ্যে মাংস রপ্তানি করবে বাংলাদেশ: প্রাণিসম্পদ মন্ত্রী

আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ থেকে বিদেশে মাংস রপ্তানির সম্ভাবনার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, কোনো...

লাইসেন্স ছাড়া বিমান টিকিট বাণিজ্যে শতকোটি টাকার লেনদেন

দেশে কার্যক্রম চালানো একাধিক আন্তর্জাতিক এয়ারলাইন্সের স্থানীয় জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বৈধ লাইসেন্স নবায়ন ছাড়াই ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে সরকারের বিপুল...

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের তুমুল প্রতিবাদ ভোক্তাদের

রাজধানীতে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবকে কেন্দ্র করে শুরু হওয়া গণশুনানিতে ভোক্তা প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন ও বিশেষজ্ঞদের তীব্র আপত্তির মুখে পড়েছে বিদ্যুৎ খাতের সংশ্লিষ্ট সংস্থাগুলো।...

সুশৃঙ্খল বাহিনীর জন্য চেইন অফ কমান্ড ও ডিসিপ্লিন অনিবার্য

গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান সুশৃঙ্খল বাহিনীর মূল ভিত্তি হিসেবে ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’-এর ওপর গুরুত্বারোপ...

Recent Comments