Saturday, June 6, 2026
Home অর্থ-বানিজ্য ভারত থেকে পাইপলাইনে আসছে আরও ১২ হাজার টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনে আসছে আরও ১২ হাজার টন ডিজেল

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে আনার পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। এনিয়ে চলতি বছরে ষষ্ঠ বারের মতো ডিজেল তেল আসছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা থেকে এই ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে যা শনিবার সন্ধ্যা নগর পার্বতীপুর ডিপোতে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন পার্বতীপুর রেল হেড অয়েল ডিপোর অপারেশন ম্যানেজার রবিউল আলম। তিনি জানান, পাইপলাইনের মাধ্যমে চলতি মাসে মোট প্রায় ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আসার কথা রয়েছে। কে নিয়ে চলতি মাসে দ্বিতীয়বারের মতো ভারত থেকে ডিজেল তেল আসছে। চলতি মাসে ১১ এপ্রিল আট হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোতে পৌঁছেছিল।
এর আগে এই পাইপলাইনের মাধ্যমে ২৮ মার্চ ৫ হাজার মেট্রিক টন এবং ৩১ মার্চ ৭ হাজার মেট্রিক টন ডিজেল তেল পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছায়। এই ডিজেল পার্বতীপুর ডিপোতে সংরক্ষণ করা হয়।
পরে সেখান থেকে রংপুর বিভাগের আটটি জেলা ছাড়াও উত্তরাঞ্চলের ১৬টি জেলায় সরবরাহ করা হবে।সংশ্লিষ্টরা বলছেন, এই পাইপলাইন চালু থাকায় জ্বালানি পরিবহনে সময় ও খরচ কমছে, পাশাপাশি সরবরাহ ব্যবস্থাও আরও সহজ ও নিরাপদ হচ্ছে। এদিকে ডিজেল তেলের মতো পেট্রল ও অকটেন তেল সরবরাহ কার্যক্রম বাড়ানোর দাবি জানিয়েছে গ্রাহকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচন আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট

চলতি জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা ও আচরণবিধি হালনাগাদ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনের প্রস্তুতি শেষ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এরপর আগামী...

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের লক্ষ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। দলের...

আদ্-দ্বীনের জবাব সন্তোষজনক না হলে লাইসেন্স বাতিলের ইঙ্গিত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন...

জলবায়ু বার্তা প্রণয়ন ও পরিবেশ দিবস উদযাপন নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেছেন। শনিবার (৬ জুন) সকালে...

Recent Comments