Thursday, July 16, 2026
Home কর্পোরেট প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ১১তম আসর শুরু

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ১১তম আসর শুরু

প্রাইম ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে শুরু হয়েছে “প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০২৫-২৬” মৌসুম। দেশের স্কুল পর্যায়ের ক্রিকেটারদের প্রতিভা বিকাশ ও জাতীয় দলে সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টটি ২০১৫ সাল থেকে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।

এবারের আসরে অংশ নিচ্ছে দেশের ৬৪ জেলার ৩৫০টি স্কুলের আট হাজারেরও বেশি শিক্ষার্থী ক্রিকেটার। মোট ৬৫১টি ম্যাচের মাধ্যমে জেলা পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হবে। জেলা পর্যায়ের খেলা ইতোমধ্যে শুরু হয়েছে শুক্রবার (১০ এপ্রিল) থেকে।

শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস কনফারেন্সে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা ও জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম এ. চৌধুরী, বিসিবির সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং জাতীয় দলের ক্রিকেটার তাওহীদ হৃদয় উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, গত এক দশকে এই প্রতিযোগিতার মাধ্যমে বহু ক্রিকেটার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উঠে এসেছে। তৃণমূল পর্যায়ের উন্নয়নে প্রাইম ব্যাংকের এই উদ্যোগকে তারা দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেন। ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত ৭৬ হাজারেরও বেশি খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশ নিয়েছে, যা দেশের সবচেয়ে বড় স্কুল ক্রিকেট প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। এবার থেকে স্কলারশিপের পরিমাণ ও সংখ্যা বাড়িয়ে তরুণ ক্রিকেটারদের আরও বেশি সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে প্রাইম ব্যাংকও বিসিবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments