Saturday, May 30, 2026
Home কর্পোরেট ইবিএলের সঙ্গে আর্থিক লেনদেন উন্নত করতে মোংলা বন্দরের সমঝোতা চুক্তি স্বাক্ষর

ইবিএলের সঙ্গে আর্থিক লেনদেন উন্নত করতে মোংলা বন্দরের সমঝোতা চুক্তি স্বাক্ষর

মোংলা বন্দর কর্তৃপক্ষ (এমপিএ) এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) যৌথভাবে বন্দরের আর্থিক কার্যক্রমকে আরও আধুনিক, দ্রুত ও নিরাপদ করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। এ উদ্যোগের মাধ্যমে মোংলা বন্দরে পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংকিং সেবা চালুর পথ সুগম হলো।

শনিবার (১১ এপ্রিল) মোংলায় আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়। ইবিএল ট্রানজেকশন ব্যাংকিং ও কর্পোরেট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. রাশেদুল আলম এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) ড. এ. কে. এম. আনিসুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় মোংলা বন্দরের আর্থিক লেনদেন ব্যবস্থায় আধুনিক ডিজিটাল পেমেন্ট, কালেকশন সলিউশন এবং নিরবিচ্ছিন্ন ব্যাংকিং সেবা চালু করা হবে। এর ফলে বন্দরের ব্যবহারকারীরা ইবিএলের উন্নত ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজে, দ্রুত ও ঝামেলাহীনভাবে আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন। উভয় পক্ষের লক্ষ্য হলো একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলা, যা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ও প্রশাসনিক আর্থিক ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও দক্ষ করে তুলবে। এতে সময় ও খরচ উভয়ই কমে আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম, পিএসসি, বিএন; উপসচিব (পরিচালক–ট্রাফিক) মো. কামাল হোসেন; ডেপুটি চিফ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং অফিসার মো. মাহফুজুর রহমান; চিফ অডিট অফিসার মো. ফজলে আলম; প্রধান প্রকৌশলী (মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল) লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফ বিল্লাহ, পিএসসি, বিএমইসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ইবিএল ট্রানজেকশন ব্যাংকিংয়ের ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ আরিফ চৌধুরীসহ ব্যাংকের অন্যান্য প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়ন ও সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর ইসিবি...

দিনে ২৫ কেজি ঘাস, আধা মণ পানির সঙ্গে ছোলা-ভুসি খাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’

দেশ-বিদেশের গণমাধ্যমে আলোচিত বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন স্থায়ীভাবে আশ্রয় পেয়েছে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। ঈদুল আজহাকে ঘিরে প্রাণীটি নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি...

দুস্থ মানুষের পাশে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ব্যাপক পরিসরে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির...

আদ্-দ্বীন হাসপাতাল ইস্যুতে তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে তদন্তের সময়সীমা আরও তিন দিন বাড়ানো...

Recent Comments