Thursday, July 16, 2026
Home অর্থ-বানিজ্য এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক এবি ব্যাংক পিএলসি তাদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উৎসবমুখর পরিবেশে। ১২ এপ্রিল ২০২৬ তারিখে দিনটি উপলক্ষে ব্যাংকটির প্রধান কার্যালয়সহ সারাদেশের শাখা ও উপশাখাগুলোতে নানা আয়োজন করা হয়। গ্রাহক ও কর্মকর্তাদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে কেক কাটা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ব্যাংকের দীর্ঘ যাত্রা ও ভবিষ্যৎ সাফল্যের জন্য প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান কাইজার এ. চৌধুরী, স্বতন্ত্র পরিচালকবৃন্দ এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজুল ইসলাম।

এ সময় বক্তারা ব্যাংকের অগ্রযাত্রায় গ্রাহক, শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তারা ভবিষ্যতেও আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা প্রদান এবং গ্রাহকদের আস্থা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের বিভিন্ন শাখায় গ্রাহকদের জন্য বিশেষ সেবা ও শুভেচ্ছা কার্যক্রমও পরিচালিত হয়, যা দিনটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments