Thursday, July 16, 2026
Home কর্পোরেট ডাচ্-বাংলা ব্যাংকের ব্র্যান্ড প্রধান হলেন নজরুল ইসলাম

ডাচ্-বাংলা ব্যাংকের ব্র্যান্ড প্রধান হলেন নজরুল ইসলাম

দেশে শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক ডাচ-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়েছেন জনসংযোগবিদ নজরুল ইসলাম। গত সপ্তাহে তিনি এ পদে দায়িত্ব গ্রহণ করেন।

ডাচ-বাংলা ব্যাংকে যোগদানের আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশে ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই জনসংযোগ পেশাজীবী ১৯৯৯ সালে গ্লোব শিল্প গোষ্ঠীতে জনসংযোগ ব্যবস্থাপক এবং দৈনিক জনকণ্ঠে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০০৬ সালে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশে জনসংযোগ বিভাগে যোগ দেন।

ইসলামী ব্যাংকে কর্মরত অবস্থায় তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং খাতে ব্র্যান্ডিং ও কর্পোরেট যোগাযোগ ব্যবস্থাপনায় তার দীর্ঘদিনের অভিজ্ঞতা তাকে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছে দিয়েছে। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ জনসংযোগ সমিতির নির্বাহী কমিটির সদস্য এবং পাবলিক রিলেশন্স অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (প্র্যাব)-এর যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জাতীয় প্রেসক্লাবের সহযোগী সদস্য হিসেবেও যুক্ত আছেন।

ডাচ-বাংলা ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, তার অভিজ্ঞতা ও দক্ষতা ব্যাংকের কর্পোরেট যোগাযোগ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং ব্র্যান্ড ইমেজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments