Saturday, June 13, 2026
Home কর্পোরেট প্রাইম ব্যাংক ও সামুদা গ্রুপের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক ও সামুদা গ্রুপের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক পিএলসি. সামুদা গ্রুপের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় প্রতিষ্ঠানটিকে সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সেবা প্রদান করবে ব্যাংকটি। সম্প্রতি রাজধানীর গুলশানে অবস্থিত প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হয়।

রবিবার (১২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে প্রাইম ব্যাংক। চুক্তির ফলে সামুদা গ্রুপ তাদের আর্থিক লেনদেন আরও আধুনিক, দ্রুত ও স্বচ্ছভাবে পরিচালনা করতে পারবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি অনুযায়ী, সামুদা গ্রুপ প্রাইম ব্যাংকের অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করে দেশীয় সব ধরনের পেমেন্ট ও ডিসবার্সমেন্ট কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি গ্রুপটি তাদের বিক্রয় সংগ্রহ ব্যবস্থাপনার জন্য প্রাইম ব্যাংকের বিস্তৃত শাখা নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে।এছাড়া প্রাইম ব্যাংকের উন্নত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) রিপোর্টিং সুবিধার মাধ্যমে সামুদা গ্রুপের আর্থিক তথ্য ব্যবস্থাপনা আরও দক্ষ, নির্ভুল ও স্বচ্ছ হবে বলে জানানো হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির দৈনন্দিন নগদ ব্যবস্থাপনা কার্যক্রমে গতি ও নির্ভরযোগ্যতা বাড়বে।

প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান, কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের এরিয়া হেড সাজিদ রহমান এবং সামুদা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার ও প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ আকরামুজ্জামান চুক্তি স্বাক্ষর ও দলিল বিনিময় করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাইমপে হলো প্রাইম ব্যাংকের একটি আধুনিক ও সমন্বিত ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম, যার মাধ্যমে গ্রাহকরা সহজে বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারেন। এতে আরটিজিএস, বিএফটিএন, এনপিএসবি, ফান্ড ট্রান্সফার, এমএফএসসহ নানা ধরনের সেবা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ডিজিটাল চেক, পে-অর্ডার, কর, ভ্যাট ও ইউটিলিটি বিল পরিশোধের সুবিধাও এই প্ল্যাটফর্মে রয়েছে, যা কর্পোরেট গ্রাহকদের জন্য লেনদেনকে আরও সহজ ও নিরাপদ করে তুলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

যে বাজেটে ট্যাক্স কমল, সে বাজেট বিরোধী দলের পছন্দ নয়:কক্সবাজারে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাজেটের পর এখন পর্যন্ত নিত্যপণ্যের দাম বাড়েনি। মানুষদের ভালো রাখার জন্য ৬০ পণ্যের ওপর কর প্রত্যাহার করা হয়েছে। বিরোধীদলের উদ্দেশ্য...

ইবিএলের ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ এবং ৩ শতাংশ স্টক লভ্যাংশ। ডিজিটাল প্লাটফর্মে...

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রচণ্ড বৃষ্টির মধ্যে শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে বিমান বাংলাদেশের ফ্লাইটে সরকারপ্রধান কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান...

ব্যাংক হিসাব খোলাসহ ৭ সেবায় বিন নেওয়া বাধ্যতামূলক

ব্যাংক হিসাব খোলাসহ ৭টি সেবা গ্রহণে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা এছাড়া যে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন,...

Recent Comments