শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) পাস হওয়া বাংলাদেশ ব্যাংক (সংশোধনী) বিল, ২০২৬-এর মাধ্যমে ১৯৭২ সালের আইনের সংশ্লিষ্ট ধারা থেকে বয়সসীমার বিধানটি তুলে দেওয়া হয়।
নতুন আইনে গভর্নরের মেয়াদ আগের মতোই ৪ বছর রাখা হয়েছে এবং পুনর্নিয়োগের সুযোগও বহাল রয়েছে। তবে আগের মতো ৬৭ বছর পূর্ণ হলে পদ ছাড়ার বাধ্যবাধকতা আর থাকছে না।
অর্থমন্ত্রী বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ—মুদ্রানীতি প্রণয়ন, আর্থিক স্থিতিশীলতা রক্ষা, ব্যাংক তদারকি ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ কাজের জন্য অভিজ্ঞ ব্যক্তির প্রয়োজন হয়। বয়সসীমা অনেক সময় দক্ষ ব্যক্তিদের নিয়োগে বাধা হয়ে দাঁড়ায় বলেই এই পরিবর্তন আনা হয়েছে।
এ সংশোধনের ফলে এখন থেকে বয়স নয়, বরং যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতেই গভর্নর নিয়োগ বা বহাল রাখা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


