Monday, July 6, 2026
Home কর্পোরেট SMW5 সাবমেরিন ক্যাবলে রক্ষণাবেক্ষণে কয়েকদিন ধীরগতির ইন্টারনেটের সম্ভাবনা

SMW5 সাবমেরিন ক্যাবলে রক্ষণাবেক্ষণে কয়েকদিন ধীরগতির ইন্টারনেটের সম্ভাবনা

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-5 (SMW5)-এর কনসোর্টিয়াম কর্তৃক ‘S.1.5.1 Shunt Fault Repair’ শীর্ষক একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উক্ত রক্ষণাবেক্ষণ কার্যক্রম আগামী ০৯ এপ্রিল, ২০২৬ খ্রি. রাত ১০:০০ ঘটিকা (বাংলাদেশ সময়) হতে ১৩ এপ্রিল ২০২৬ খ্রি. ভোর ০৬:০০ ঘটিকা (বাংলাদেশ সময়) পর্যন্ত মোট ০৩ (তিন) দিন ০৮ (আট) ঘন্টা সময় ধরে চলমান থাকবে মর্মে SMW5 কনসোর্টিয়াম হতে অবহিত করা হয়েছে।

উল্লিখিত সময়কালে কার্যক্রমটি Traffic Affecting হওয়ায় SMW5 সাবমেরিন ক্যাবল দিয়ে সিঙ্গাপুরমুখী সার্কিটসমূহ সাময়িকভাবে প্রভাবিত হবে। এর ফলে ইন্টারনেট গ্রাহকগণ ইন্টারনেটের ধীরগতি অথবা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন। উল্লেখ্য যে, রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান থাকার সময় বিএসসিপিএলসি এর অপর সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-4 (SMW4) এর মাধ্যমে সেবা প্রদান পূর্বের ন্যায় অব্যাহত থাকবে। রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলাকালীন সময়ে সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক সেবা পুনরায় নিশ্চিত করা যায়।

বর্ণিত বিষয়ে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি কোম্পানির মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) কর্তৃক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি (হার্ড কপি ও সফট্ কপি) এতদসঙ্গে সংযুক্ত করা হলো। এমতাবস্থায়, বর্ণিত প্রেস বিজ্ঞপ্তিটি জনস্বার্থে বহুল প্রচারের জন্য আগামী সংখ্যায় আপনার স্বনামধন্য এবং বহুল প্রচারিত জাতীয় গণমাধ্যমে প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা সরকারের

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজধানীর গুলশানের বাসভবনকে বিশেষ শ্রেণির গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে বাসভবনটি সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার আওতায় এসেছে। এর চারপাশে...

মেঘনা ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি সর্বশেষ ঋণমান প্রকাশ করেছে। দেশের অন্যতম শীর্ষ ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ন্যাশনাল রেটিং লিমিটেড কোম্পানিটির ঋণমান নিরুপণ...

বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কেনায় বিটিভির ৭৩ কোটি টাকার ভ্যাট মওকুফ

দেশের মানুষকে বিশ্বকাপ ফুটবল উপভোগের সুযোগ করে দিতে বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) রাজস্ব ছাড় দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বিটিভি কর্তৃক এ বিশ্বকাপের প্রচারস্বত্ব ক্রয়ের...

নোয়াখালীতে ইসলামী ব্যাংকের এসএমই উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত

বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর যৌথ উদ্যোগে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) দক্ষতা উন্নয়নে আয়োজিত মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি’র সমাপনী, সনদপত্র বিতরণ...

Recent Comments