বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী দেশে এখন পর্যন্ত অকটেন মজুত আছে ৭ হাজার ৯৪০ টন, পেট্রোল আছে ১১ হাজার ৪৩১ টন, আর ডিজেল আছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী ব্রিফিংয়ে এ তথ্য জানান।
জ্বালানি বিভাগের মুখপাত্র বলেন, যারা মজুত করেছে, তারাই বলতে পারবে কেন মজুদ করছে। জ্বালানির কোনো সংকট নেই। তিনি বলেন, সপ্তাহের মধ্যে নির্দিষ্ট ভেহিক্যালসের জন্য ফুয়েল কার্ড দেওয়ার পরিকল্পনা আছে। কম সময়ে সব গাড়িকে দেয়া সম্ভব না, বিষয়টা জটিল।
তিনি বলেন, ডিপো থেকে জ্বালানি না পাওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ডিপোতে চাহিদা অনুযায়ী দেওয়া হচ্ছে। না দেওয়ার কোনো তথ্য নেই। গত বছর যে পরিমাণ জ্বালানি পেয়েছিল, এ বছরও সেই পরিমাণ দেওয়া হচ্ছে।


