Sunday, May 31, 2026
Home অর্থ-বানিজ্য বিএনপি সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে: প্রতিমন্ত্রী আজাদ

বিএনপি সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে: প্রতিমন্ত্রী আজাদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বুধবার উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের সিংজানি খালের প্রায় সাড়ে ৪ কিলোমিটার অংশের কাজের সূচনা উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, সরকার গঠনের পরপরই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যক্রম শুরু হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, জাতীয়তাবাদী দলের নির্বাচনি অঙ্গীকারের অন্যতম ছিল খাল পুনঃখনন। সেই লক্ষ্য বাস্তবায়নে দেশব্যাপী ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। তিনি বলেন, খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং খালকে ঘিরে মাছ চাষ, হাঁস পালনসহ বিভিন্ন আয়ের পথ তৈরি হবে।

তিনি আরও বলেন, শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ ও সেচ ব্যবস্থার উন্নয়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে কৃষকরা উপকৃত হবেন এবং আশপাশের মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। খালগুলোর নাব্যতা ফিরিয়ে আনা গেলে বন্যা নিয়ন্ত্রণেও সহায়ক হবে বলে উল্লেখ করেন তিনি।

সমাবেশে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক এবং সাধারণ সম্পাদক মাহমুন্নবী টিটুলসহ স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। তারা আশা প্রকাশ করেন, সরকারের এই উদ্যোগ টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সহায়ক হবে এবং ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে এ ধরনের প্রকল্প গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তথ্য প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবেশগত কোনো কারণ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০...

গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ ও ছাত্র-গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,...

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে সোমবার (১ জুন) খুলছে অফিস। ‌২৫ মে থেকে শুরু হওয়া ছুটি আর একদিন ভোগ করবেন...

৪১৯ হজযাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে প্রথম ফিরতি ফ্লাইট

হজ-পরবর্তী ফ্লাইট কার্যক্রম শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে ফেরা হাজিদের ফুল ও পবিত্র জমজমের পানি...

Recent Comments