Friday, July 3, 2026
Home জাতীয় জনগণের ম্যান্ডেটে প্রধানমন্ত্রী তারেক রহমান -তথ্যমন্ত্রী

জনগণের ম্যান্ডেটে প্রধানমন্ত্রী তারেক রহমান -তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের ভোট ও ম্যান্ডেটে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করে জাতির নেতৃত্ব হাতে নিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি আজ জাতির নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

গতকাল ডিআরইউতে বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’।

জহির উদ্দিন স্বপন বলেন, ২৫ ডিসেম্বর দেশের মাটিতে পা রাখার ৫৭ দিনের মাথায় জনগণের ভোটে ও জাতির ম্যান্ডেটে তারেক রহমান জাতির নেতায় রূপান্তরিত হয়েছেন এবং প্রধানমন্ত্রীর দায়িত্বগ্রহণ করেছেন।

জহির উদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে শুরু করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বের ধারাবাহিকতায় আজকের এই পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।মন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বল্প সময়ের মধ্যে দেশের অর্থনীতি ও উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন। দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে নিয়ে যান এবং শিল্প-কারখানাগুলোকে ব্যক্তিমালিকানায় ফিরিয়ে দিয়ে উৎপাদনমুখী অর্থনীতির ভিত্তি তৈরি করেন।

তথ্যমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন প্রসঙ্গে বলেন, তিনি মূলত রাজনীতি করার ইচ্ছা নিয়ে সামনে আসেননি। একজন সাধারণ গৃহিণী হিসেবে পরিবারের দায়িত্ব পালন করছিলেন। কিন্তু শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর পর দেশের রাজনৈতিক শূন্যতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনে তাকে রাজপথে নামতে হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সাইফ মাহামুদ জুয়েল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments