Thursday, April 16, 2026
Home জাতীয় রাজনীতি দুর্নীতি ও অপব্যয় নিয়ন্ত্রণে সর্বাধিক চেষ্টা থাকবে: গণপূর্ত মন্ত্রী

দুর্নীতি ও অপব্যয় নিয়ন্ত্রণে সর্বাধিক চেষ্টা থাকবে: গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, মন্ত্রণালয়ে যেন কোনো অপব্যয় না হয় তা সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। আমার সর্বাধিক চেষ্টা থাকবে যেন এই মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ন্ত্রণে আনা যায়। মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর শুক্রবার বিকালে তার নিজ নির্বাচনি এলাকা কুমিল্লা-৮ (বরুড়া) উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিগত সরকার প্রধান ও কর্মকর্তারা এই মন্ত্রণালয়ের মাধ্যমে প্লট বরাদ্দে প্রশ্নবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের অনেক কাজ কমিয়ে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি যেদিনই লিডার অফ দ্য হাউজ নির্বাচিত হয়েছেন সেদিনই ঘোষণা করেছেন আমরা কোনো সরকারি প্লট বা শুল্কমুক্ত গাড়ি নিব না। এটা আমার জন্য সুবিধা হয়েছে—অন্তত এ কাজের তদবির থেকে আমি মুক্ত থাকব। নির্মাণকাজ বন্ধ ও স্থবির হয়ে থাকা গৃহায়ন ও গণপূর্ত বিভাগের মেগা প্রজেক্টগুলো পুনরায় শুরু হবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা মাত্র দুই দিন হয়েছে সরকারে বসেছি। মূল্যায়ন হবে কোন কোন প্রজেক্টগুলো বেশি দরকারি এবং কোনগুলো দরকারি নয়। আমরা চেষ্টা করব যেন কোনো অপব্যয় না হয়। বরুড়া উপজেলা বিএনপি কার্যালয়ে বরুড়া উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা নতুন মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জনসচেতনতা বৃদ্ধিতে বিটিভিতে তামাক বিরোধী প্রচারণা

দেশে তামাকের ব্যবহার কমিয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন করে জোরালো প্রচারণা শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যোগে পরিচালিত...

দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়ার

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে...

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

শেয়ার বাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের...

Recent Comments