Thursday, April 16, 2026
Home জাতীয় রাজনীতি সবচেয়ে বেশি বয়সে এমপি হচ্ছেন মোশাররফ, কম বয়সি হান্নান মাসউদ

সবচেয়ে বেশি বয়সে এমপি হচ্ছেন মোশাররফ, কম বয়সি হান্নান মাসউদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে এবার সংসদে প্রজন্মগত বৈচিত্র্য স্পষ্ট হয়েছে। নির্বাচিত প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সে এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। অন্যদিকে সবচেয়ে বেশি বয়সী বিজয়ী প্রার্থী হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

প্রার্থীদের দাখিল করা হলফনামা অনুযায়ী, খন্দকার মোশাররফ হোসেনের জন্ম ১৯৪৬ সালের ১ অক্টোবর। বর্তমানে তার বয়স ৭৯ বছর ৪ মাস। তিনি কুমিল্লা–১ (দাউদকান্দি ও মেঘনা) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন এবং বেসরকারি ফলাফলে ১ লাখ ৪১ হাজার ৪৪০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী পান ৯৪ হাজার ৮৪৫ ভোট। এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে তখন দ্বিতীয় অবস্থানে ছিলেন।

অন্যদিকে, নোয়াখালী–৬ (হাতিয়া) আসন থেকে জয়ী হয়েছেন আবদুল হান্নান মাসউদ। তার প্রাপ্ত ভোট ৯১ হাজার ৮৯৯। বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট। হলফনামা অনুযায়ী, হান্নান মাসউদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি। বর্তমানে তার বয়স ২৬ বছর ১ মাস। এবারের নির্বাচনেই তিনি প্রথমবারের মতো অংশ নেন।

রাজনৈতিকদের মতে, একই সংসদে একদিকে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন প্রবীণ নেতা এবং অন্যদিকে তরুণ প্রজন্মের প্রতিনিধির উপস্থিতি নতুন সংসদকে আরও বৈচিত্র্যময় করে তুলবে। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে আইন প্রণয়ন ও নীতিনির্ধারণে নতুন মাত্রা যোগ হবে বলেও তারা মনে করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জনসচেতনতা বৃদ্ধিতে বিটিভিতে তামাক বিরোধী প্রচারণা

দেশে তামাকের ব্যবহার কমিয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন করে জোরালো প্রচারণা শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যোগে পরিচালিত...

দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়ার

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে...

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

শেয়ার বাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের...

Recent Comments