Thursday, June 4, 2026
Home জাতীয় নির্বাচন ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগ আখতার হোসেনের

নির্বাচন ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগ আখতার হোসেনের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আখতার হোসেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি রংপুরের ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যান। এসময় তার মা সেখানে ভোটাধিকার প্রয়োগ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আখতার হোসেন অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশে কিছু অনিয়ম ও প্রশাসনিক দুর্বলতা লক্ষ্য করা গেছে। তার দাবি, ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে এবং নারী কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনাও ঘটেছে। এসব বিষয়ে প্রশাসনের আরও সক্রিয় ও নিরপেক্ষ ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সংশ্লিষ্টদের সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভোটারদের মধ্যে তার প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। উন্নয়ন ও পরিবর্তনের প্রত্যাশায় সাধারণ মানুষ তাদের পক্ষে রায় দেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, আখতার হোসেনের ভোটার এলাকা ঢাকা হওয়ায় নিজ আসনে তিনি ভোট দিতে পারেননি। তবু নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণে দিনভর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন।

রংপুর-৪ আসনে এনসিপির আখতার হোসেন ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির এমদাদুল হক ভরসা, জাতীয় পার্টির আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান (লাঙ্গল), বাসদ-মার্কসবাদীর প্রগতি বর্মণ তমা, বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা, বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের জাহিদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী শাহ আলম বাশার।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুর জেলায় মোট ভোটার ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। এর মধ্যে নারী ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন, পুরুষ ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন এবং হিজড়া ভোটার ৩১ জন। জেলার ৮৭৩টি কেন্দ্রে ৪ হাজার ৯৮৮টি বুথে ভোটগ্রহণ চলছে। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মাঠে রয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়ানো হয়েছে নজরদারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্তমান ভবনে চিকিৎসা কার্যক্রমের উপযোগিতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও সেবিকাদের দায়িত্বে একাধিক গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

Recent Comments