Wednesday, July 8, 2026
Home জাতীয় রাজনীতি ধানের শীষে ভোট দিলে থাকবে না দুর্নীতি-লুটপাট-স্বৈরশাসন: মঈন খান

ধানের শীষে ভোট দিলে থাকবে না দুর্নীতি-লুটপাট-স্বৈরশাসন: মঈন খান

নরসিংদীর ঘোড়াশালে নির্বাচনি উঠান বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ ও নরসিংদী সদর উপজেলা) আসনের ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশকে একটি আধুনিক, গণতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। তিনি বলেন, দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায় যেখানে দুর্নীতি, লুটপাট ও একদলীয় কর্তৃত্বের কোনো স্থান থাকবে না।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঘোড়াশাল পৌর এলাকার চড়পাড়া গ্রামে আয়োজিত এই উঠান বৈঠকে ড. মঈন খান বলেন, গত ১৬ বছরে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোকে এমনভাবে ধ্বংস করা হয়েছে, যার মূল লক্ষ্য ছিল ক্ষমতাকে চিরস্থায়ী করা এবং রাষ্ট্রীয় সম্পদ লুট করা। বিএনপি এই ব্যবস্থার অবসান ঘটিয়ে আইনের শাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।

তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির মূল দর্শন হচ্ছে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও স্বাধীন মতপ্রকাশ নিশ্চিত করা। বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে একটি সম্মানজনক অবস্থানে নিতে হলে প্রথমেই প্রয়োজন একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক ব্যবস্থা। বিএনপি সেই লক্ষ্যেই জনগণের কাছে যাচ্ছে এবং ভোটের মাধ্যমে পরিবর্তনের আহ্বান জানাচ্ছে।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ঘোড়াশাল পৌর বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক শাহনাজ সুলতানা। সভায় বক্তব্য রাখেন ড. আব্দুল মঈন খানের কন্যা মাহরীন খান। এ সময় উপস্থিত ছিলেন পলাশ থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৈঠকে নেতারা বলেন, আসন্ন নির্বাচনে জনগণের রায়ই হবে দেশের ভবিষ্যৎ নির্ধারণের মূল চাবিকাঠি। তারা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নরসিংদী-২ আসনে বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এমটিবি ও দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল) গ্রাহকদের জন্য সহজ শর্তে গৃহঋণ সুবিধা নিশ্চিত করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর...

অর্থ মন্ত্রণালয়-এডিবি-বাংলাদেশ ব্যাংক-যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন

পাবনায় সম্ভাবনাময় নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে এবং অর্থ...

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হলেন মাজাকাত হারুন, ভাইস চেয়ারম্যান এবিএম কায়ছার

এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের (ইআইএল) পরিচালনা পর্ষদের সাম্প্রতিক সভায় ২০২৫-২০২৬ মেয়াদের জন্য মাজাকাত হারুনকে চেয়ারম্যান এবং এবিএম কায়ছারকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। বুধবার (৮...

দর বৃদ্ধির শীর্ষ স্থানে সি পার্ল বিচ রিসোর্ট

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে সবচেয়ে বেশি দর বৃদ্ধির তালিকায় শীর্ষ অবস্থান দখল করেছে সি পার্ল বিচ...

Recent Comments