Wednesday, July 8, 2026
Home জাতীয় শুক্রবার ইশতেহার ঘোষণা করবে বিএনপি

শুক্রবার ইশতেহার ঘোষণা করবে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ইশতেহার আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার যৌথসভা শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

রিজভী বলেন, ‘আগামীকাল শুক্রবার বিকাল ৩টায় হোটেল সোনারগাঁওয়ে এ নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে। ৮ ফেব্রুয়ারি দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।’

বিএনপি সব সময় মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এত নিপীড়নও বিএনপিকে দমন করতে পারেনি, দেশের মানুষ ধানের শীষকে শুধু প্রতীক নয়, আবেগ মনে করে। তা ধারণ করেই মানুষ ১২ ফেব্রুয়ারি ভোট দেবে।’ ২০১৮ সালের একাদশ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নিলেও সে সময়ে খালেদা জিয়া কারাবন্দী ছিলেন। ২০১৮ সালের ১৮ ডিসেম্বর গুলশানের লেকশোরে একাদশ সংসদ নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দশম ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এমটিবি ও দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল) গ্রাহকদের জন্য সহজ শর্তে গৃহঋণ সুবিধা নিশ্চিত করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর...

অর্থ মন্ত্রণালয়-এডিবি-বাংলাদেশ ব্যাংক-যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন

পাবনায় সম্ভাবনাময় নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে এবং অর্থ...

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হলেন মাজাকাত হারুন, ভাইস চেয়ারম্যান এবিএম কায়ছার

এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের (ইআইএল) পরিচালনা পর্ষদের সাম্প্রতিক সভায় ২০২৫-২০২৬ মেয়াদের জন্য মাজাকাত হারুনকে চেয়ারম্যান এবং এবিএম কায়ছারকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। বুধবার (৮...

দর বৃদ্ধির শীর্ষ স্থানে সি পার্ল বিচ রিসোর্ট

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে সবচেয়ে বেশি দর বৃদ্ধির তালিকায় শীর্ষ অবস্থান দখল করেছে সি পার্ল বিচ...

Recent Comments