Friday, July 3, 2026
Home অর্থ-বানিজ্য কর্মীকেই শক্তি মনে করে প্রিমিয়ার ব্যাংক: একযোগে ৬৯০ জন কর্মীর পদোন্নতি

কর্মীকেই শক্তি মনে করে প্রিমিয়ার ব্যাংক: একযোগে ৬৯০ জন কর্মীর পদোন্নতি

কর্মীদের উন্নয়ন ও স্বীকৃতিকে অগ্রাধিকার দিয়ে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি সম্প্রতি একযোগে ৬৯০ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করেছে। এই উদ্যোগ প্রিমিয়ার ব্যাংকের মানবসম্পদ উন্নয়নে ধারাবাহিক বিনিয়োগ এবং কর্মীদের প্রতি গভীর আস্থারই প্রতিফলন। প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে এই পদোন্নতি পাওয়ায় ব্যাংকের সবাই উজ্জীবিত।

এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ বলেন, ‘আমাদের কর্মীদের সমৃদ্ধিই প্রিমিয়ার ব্যাংকের সমৃদ্ধি। পদোন্নতি শুধু একটি স্বীকৃতি নয়, এটি দায়িত্ব ও নেতৃত্বের নতুন সুযোগ।‘ তিনি আরো বলেন, দক্ষ ব্যাংকারের মাধ্যমে সন্তোষজনক সেবা প্রদান করেই একটি ব্যাংক সফল হতে পারে। নিবেদিত কর্মীর কাজের মূল্যায়ন ব্যতিরেকে দক্ষ ও পেশাদার ব্যাংকার তৈরি করা সম্ভব নয়।

ভিপি ও মানবসম্পদ বিভাগের প্রধান (চলতি দায়িত্ব) মো. মইনুল হক সিরাজী বলেন, ‘প্রিমিয়ার ব্যাংক স্বচ্ছ প্রক্রিয়ায় প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা কর্মচারীকে পদোন্নতির মাধ্যমে ব্যাংকের সুশাসন বজায় রাখার ক্ষেত্রে বদ্ধপরিকর। প্রিমিয়ার ব্যাংক বিশ্বাস করে, একটি প্রতিষ্ঠানের টেকসই সাফল্যের মূল ভিত্তি হলো তার মানবসম্পদ।‘

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments