Wednesday, April 15, 2026
Home কর্পোরেট নীতি সংলাপ ও সম্মাননায় উদযাপিত হলো বেসিস আইটি এক্সপোটার্স নাইট ২০২৬

নীতি সংলাপ ও সম্মাননায় উদযাপিত হলো বেসিস আইটি এক্সপোটার্স নাইট ২০২৬

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও আইটিইএস রপ্তানি খাতের সাফল্য, সম্ভাবনা ও ভবিষ্যৎ কৌশল নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘বেসিস আইটি এক্সপোটার্স নাইট ২০২৬’। বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত হোটেলে এই আয়োজন করে।

অনুষ্ঠানে দেশের শীর্ষ আইটি রপ্তানিকারক প্রতিষ্ঠান, নীতিনির্ধারক, উদ্যোক্তা, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ও কূটনৈতিক প্রতিনিধিরা অংশ নেন। এতে বাংলাদেশের আইটি শিল্পের ২৮ বছরের পথচলা, বৈশ্বিক বিস্তার এবং রপ্তানি বৃদ্ধির ভবিষ্যৎ রোডম্যাপ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ২০২৪–২৫ অর্থবছরে উল্লেখযোগ্য অবদানের জন্য শীর্ষ ১০টি আইটি ও আইটিইএস রপ্তানিকারক প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। সফটওয়্যার ডেভেলপমেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক ও হেলথটেক খাতে এসব প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরছে।

বেসিস জানায়, তাদের সদস্য প্রতিষ্ঠানগুলো বর্তমানে বিশ্বের ১০৪টির বেশি দেশে আইটি সেবা রপ্তানি করছে। যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্যসহ একাধিক উন্নত দেশ বাংলাদেশের প্রধান রপ্তানি গন্তব্য। অনুষ্ঠানে আয়োজিত প্যানেল আলোচনায় নীতিগত সহায়তা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও আর্থিক খাতের ভূমিকা নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, সরকার–বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগই আইটি রপ্তানির টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, আইটি খাত এখন দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। ক্যাশ ইনসেনটিভ, কর অবকাশ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে সরকার এই খাতকে আরও শক্তিশালী করতে কাজ করছে।

অনুষ্ঠানটি বাংলাদেশের আইটি রপ্তানি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ট্রাম্প

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধের মধ্যেই ‘ইরান যুদ্ধ শেষের পথে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা...

ফের নাবিল গ্রুপের আমিনুলের ব্যাংক হিসাব তলব

ফের নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিনুল ইসলাম স্বপন ও তার স্ত্রী ইসরাত জাহানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট- বিএফআইইউ। এর...

৪ দিনের বিরতি শেষে আবারও বসেছে জাতীয় সংসদ অধিবেশন

চার দিনের বিরতি শেষে আবারও বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বুধবার (১৫ এপ্রিল) বেলা এগারোটায় বসে অধিবেশন। এর আগে গেলো শুক্রবার (১০ এপ্রিল) জাতীয়...

দলবদল করে মেয়র নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা মনজুর আলমের

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের বাসায় এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর আগমনকে ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা তৈরি হয়েছে। তবে...

Recent Comments