Saturday, June 27, 2026
Home অর্থ-বানিজ্য ফ্যাসিবাদের সহযোগীরাই গণভোটে ‘না’ বলছে—আদিলুর

ফ্যাসিবাদের সহযোগীরাই গণভোটে ‘না’ বলছে—আদিলুর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যেই সরকার গণভোটের আয়োজন করেছে এবং এজন্য জনগণের কাছে ‘হ্যাঁ’ ভোট চাওয়া হচ্ছে। তিনি বলেন, যারা পরাজিত শক্তি এবং ফ্যাসিবাদের সহযোগী, গণমানুষের স্বার্থবিরোধী—তারাই মূলত ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে। শুক্রবার সকালে গণঅভুত্থানে রংপুর জেলা শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ছাত্র-জনতার রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে সংগঠিত গণঅভুত্থানের মধ্য দিয়েই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। সেই গণঅভুত্থানের ধারাবাহিকতায় বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তিনি বলেন, জুলাই সনদ কোনো একক গোষ্ঠীর নয়, এটি গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। সেই সনদ বাস্তবায়নের জন্য জনগণের সরাসরি মতামত গ্রহণ করতেই গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষ গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসনের পক্ষে রয়েছে। এ কারণেই জনগণের বৃহৎ অংশ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে অবস্থান নেবে। তবে যারা অতীতে ফ্যাসিবাদকে সমর্থন করেছে এবং এখনও গণমানুষের বিপক্ষে অবস্থান করছে, তারাই বিভ্রান্তি ছড়াতে ‘না’ ভোটের কথা বলছে।স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা সকাল সাড়ে ১০টায় রংপুর আরডিএ ও তাজহাট জমিদারবাড়ি পরিদর্শন করেন। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এর আগে ও পরে তিনি মিঠাপুকুর উপজেলায় এলজিইডির বিভিন্ন সড়ক প্রকল্প পরিদর্শন, শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং শানেরহাট এলাকায় নির্মিত সড়ক ঘুরে দেখার কর্মসূচিতে অংশ নেন। এ সময় রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, পুলিশ সুপার মারুফত হোসাইনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments