Tuesday, May 26, 2026
Home জাতীয় নির্বাচিত হলে নবিজির ন্যায়ের ভিত্তিতে দেশ চালাবো: তারেক রহমান

নির্বাচিত হলে নবিজির ন্যায়ের ভিত্তিতে দেশ চালাবো: তারেক রহমান

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হলে নবিজির ন্যায়ের আদর্শে দেশ পরিচালনা করা হবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে এক জনসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বেহেশত ও দোজখের মালিক একমাত্র আল্লাহ, মানুষ তা দেওয়ার ক্ষমতা রাখে না। নির্বাচনের আগেই একটি দল জনগণকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি ব্যালট ডাকাতির ষড়যন্ত্রের আশঙ্কার কথা তুলে ধরে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।

তিনি দাবি করেন, গত ১৫ বছরে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ও অর্থনীতির উন্নয়নে খাল খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

এছাড়া কর্মসংস্থান সৃষ্টি, নারীদের স্বনির্ভরতা, প্রশিক্ষণের মাধ্যমে বেকারদের দক্ষ করে তোলা এবং দুস্থ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হাসিনা বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিদ্যুৎ বিভাগেই হাসিনা বকেয়া রেখে গেছে ৫৬ হাজার কোটি টাকা। ৫৬ হাজার কোটি...

সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ

টানা ভারি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আবহাওয়ার...

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ

আসন্ন পবিত্র ঈদুল আজহায় সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের সকল দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের...

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া

এবার দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ময়মনসিংহের ভালুকার খোকন মিয়া। ঈদের আগমুহূর্তে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ায়...

Recent Comments