Thursday, July 23, 2026
Home কর্পোরেট চট্টগ্রামে এবি ব্যাংকের আঞ্চলিক নেতৃত্ব সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

চট্টগ্রামে এবি ব্যাংকের আঞ্চলিক নেতৃত্ব সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

 

এবি ব্যাংক পিএলসি চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায়িক সক্ষমতা আরও জোরদার ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে একটি আঞ্চলিক নেতৃত্ব সম্মেলনের আয়োজন করেছে। সম্প্রতি চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত দিনব্যাপী এ সম্মেলনে চট্টগ্রাম অঞ্চলের শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান, মহাদেব সরকার সুমন এফসিএ এবং উপব্যবস্থাপনা পরিচালক ইফতেখার এনাম আওয়াল।

সভায় ব্যাংকের সাম্প্রতিক আর্থিক অগ্রগতি, আমানত ও ঋণ ব্যবস্থাপনা, ঝুঁকি নিয়ন্ত্রণ এবং গ্রাহকসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ, এসএমই ও করপোরেট খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় ২০২৬ সালের জন্য নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনে শাখাভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয় এবং অঞ্চলভিত্তিক সমন্বয় জোরদারের ওপর জোর দেওয়া হয়। ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা বলেন, সম্মিলিত উদ্যোগ ও কার্যকর কৌশল বাস্তবায়নের মাধ্যমে এবি ব্যাংক আগামী দিনে চট্টগ্রাম অঞ্চলে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে সিঙ্গার বাংলাদেশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। টানা...

ডিজিটাল প্ল্যাটফর্মে সাউথইস্ট ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের...

ঢাকায় মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সম্প্রতি নোয়াখালী ক্লাবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ঢাকা লিমিটেড প্রাঙ্গনে সার্বক্ষণিক লেনদেন সেবা প্রদানের লক্ষ্যে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম...

Recent Comments