Wednesday, April 29, 2026
Home জাতীয় রাজনীতি হ্যাঁ ভোটের পক্ষে জনসমর্থনের জোয়ার: আদিলুর রহমান

হ্যাঁ ভোটের পক্ষে জনসমর্থনের জোয়ার: আদিলুর রহমান

গণভোট ২০২৬ ও জুলাই সনদের পক্ষে জনমত আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেছেন, জুলাই সনদের মাধ্যমে এমন এক বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এসেছে, যা আগামী একশ’ বছরের রাষ্ট্রীয় পথরেখা নির্ধারণ করবে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরি ও ইন্সটিটিউটের শহীদ সুভাষ হলে আয়োজিত ‘গণভোট ২০২৬ সংক্রান্ত জনসচেতনতামূলক সভা’-তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় তিনি জানান, জুলাই অভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী মানুষ ও রাজনৈতিক শক্তিগুলো ইতোমধ্যেই হ্যাঁ ভোটের পক্ষে সক্রিয়ভাবে মাঠে নেমেছে।

উপদেষ্টা আদিলুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের ফলেই আজ জুলাই সনদ বাস্তবতার মুখ দেখেছে। প্রায় ১৪০০ মানুষের জীবন ও হাজারো মানুষের ত্যাগের মধ্য দিয়ে যে স্বপ্ন তৈরি হয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে গণভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জোর দিয়ে বলেন, এই গণভোট কেবল একটি ভোট নয়, এটি রাষ্ট্রকে নতুন পথে পরিচালিত করার গণতান্ত্রিক সিদ্ধান্ত।

ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে নানা সময়ে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী তাদের উৎসব ও বিশ্বাস চর্চায় বাধার সম্মুখীন হয়েছে। এমন দিন আর ফিরে আসুক—এটা কেউ চায় না। অন্তর্বর্তী সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে সব ধর্ম ও নৃগোষ্ঠীর মানুষ সমানভাবে নিজ নিজ সংস্কৃতি ও বিশ্বাস চর্চা করতে পারবে। আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটের দিন সপরিবারে ভোটকেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে হ্যাঁ ভোট প্রদানের আহ্বান জানান তিনি। একই সঙ্গে নাগরিকদের পছন্দের প্রতিনিধিকে সংসদে পাঠানোর গুরুত্বও তুলে ধরেন।

সভায় গণভোট বিষয়ক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। জেলা প্রশাসক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষাবিদরা। সভা শেষে ‘ভোটের গাড়ি’ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আইপিডিসির মুনাফা বেড়েছে ২৫ দশমিক ৩৯ শতাংশ

বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ২০২৫ অর্থবছরে উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছে। প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচ্য বছরে কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের তুলনায়...

সি পার্লের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি সি পার্ল বিচ রিসোর্টস অ্যান্ড স্পা লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি–মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (২৮...

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৫তম সভা অনুষ্ঠিত

মঙ্গলবার (২৮ এপ্রিল, ২০২৬) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান...

Recent Comments