Saturday, June 13, 2026
Home জাতীয় হিসাব জালিয়াতির আড়ালে দেশে বিপুল অর্থ লুট ও পাচার হয়েছে

হিসাব জালিয়াতির আড়ালে দেশে বিপুল অর্থ লুট ও পাচার হয়েছে

গত এক দশকেরও বেশি সময় ধরে দেশে হিসাবরক্ষণে কারচুপি ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার এবং লুটপাটের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, এই অর্থনৈতিক ক্ষতির প্রভাব শুধু রাষ্ট্রীয় কোষাগারেই নয়, বরং সামগ্রিক অর্থনীতি ও উন্নয়ন প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদি চাপ সৃষ্টি করেছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ এশিয়ার পেশাজীবীদের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনে অর্থনীতি, হিসাবরক্ষণ ও নীতিশাসন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সুশাসন ও স্বচ্ছতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। অতীতে যেসব দুর্বলতা ও অনিয়মের সুযোগে অর্থ পাচার হয়েছে, সেগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে শক্তিশালী জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে তরুণ পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, সততা, নৈতিকতা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ভবিষ্যৎ অর্থনীতির মূল চালিকাশক্তি হবে। বিশেষ করে আধুনিক হিসাবরক্ষণ পদ্ধতি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং টেকসই রিপোর্টিং ব্যবস্থার সঠিক প্রয়োগ দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়ক হবে।

আঞ্চলিক প্রসঙ্গ টেনে মো. তৌহিদ হোসেন বলেন, বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো জরুরি। যৌথ উদ্যোগের মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ ও আর্থিক নিরাপত্তা জোরদার করা গেলে অঞ্চলটি আরও স্থিতিশীল ও সমৃদ্ধ হতে পারে।

সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘নেক্সট জেনারেশন প্রফেশনালস: কনভার্জিং এথিক্যাল এআই অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্টিং’। এতে বক্তারা নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বচ্ছ হিসাবরক্ষণ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে পেশাজীবীদের দায়িত্ব ও করণীয় বিষয়ে মতামত  তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ব্যাংক হিসাব খোলাসহ ৭ সেবায় বিন নেওয়া বাধ্যতামূলক

ব্যাংক হিসাব খোলাসহ ৭টি সেবা গ্রহণে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা এছাড়া যে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন,...

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো তুলে ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তার কাছে তুলে ধরা হবে। তিনি বলেন, এসব বিষয় মধ্যে রয়েছে লবণের ন্যায্যমূল্য...

‘শাহজালাল-শাহপরান মাজারের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে’

সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে মাজারে প্রাপ্ত দান-অনুদানের সুনির্দিষ্ট হিসাব সংরক্ষণ না...

হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিল এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে কাইল্যা পলাশ। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।...

Recent Comments