Wednesday, July 15, 2026
Home জাতীয় ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানালেন শফিক রেহমান

ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানালেন শফিক রেহমান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান। তিনি বলেন, “এখন ডোনাল্ড ট্রাম্পের যুগ চলছে। মিস্টার ট্রাম্প, আপনি বাংলাদেশে আসুন—আমি আপনাকে দাওয়াত করছি।”

শুক্রবার (১৬ জানুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজ আয়োজিত শোকসভায় বক্তব্য দিতে গিয়ে এ আমন্ত্রণ জানান তিনি। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকাল তিনটায় কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শোকসভা শুরু হয়।

শোকসভায় শফিক রেহমান বলেন, খালেদা জিয়া ৭ নভেম্বরের রাজনৈতিক সিদ্ধান্তে না গেলে হয়তো আরও কিছুদিন সুস্থ থাকতেন। তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জীবনের প্রথম ভোট দেওয়ার আগে এ ধরনের নাগরিক সমাবেশে দেওয়া বক্তব্যগুলো মনোযোগ দিয়ে অনুধাবন করা জরুরি। এতে তারা দেশের রাজনৈতিক বাস্তবতা ও গণতন্ত্রের মূল্য বুঝতে পারবে।

তিনি আরও বলেন, দেশ এখন একটি সংকটময় সময় পার করছে। এমন পরিস্থিতিতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। তবে নাগরিক সমাজ চায় নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হোক। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও আনন্দময় হবে—এমন আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। ভোটের আগে নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে শফিক রেহমান বলেন, যাঁরা ভোট চাইতে আসবেন, তাঁদের কাছে নিত্যপণ্যের দাম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ব্যাংকে আমানতের নিরাপত্তা বিষয়ে স্পষ্ট জবাব চাইতে হবে।

শোকসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আইন উপদেষ্টা আসিফ নজরুল, ডা. জুবাইদা রহমান, ব্যারিস্টার জায়মা রহমান এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আশরাফ কায়সার ও কাজী জেসিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বুধবার বিক্ষোভের ঘোষণা দিয়ে সংসদ এলাকা ছাড়ল শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তবে রাতের মধ্যে পরীক্ষা স্থগিতাদেশ না এলে বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ...

শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়েল ফুটওয়্যার

রয়েল ফুটওয়্যার শেয়ারবাজার থেকে প্রাথমিক কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে। সোমবার (১৪ জুলাই) বিএসইসির মো: মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত...

উৎপাদনক্ষমতা বাড়াবে এনভয় টেক্সটাইলস

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের ২৫৪তম বৈঠকে এই সিদ্ধান্ত...

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ উদ্বোধন

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের...

Recent Comments