Tuesday, July 14, 2026
Home জাতীয় খালেদা জিয়ার শেষ বাণী হৃদয়ে ধারণের আহ্বান মাহফুজ আনামের

খালেদা জিয়ার শেষ বাণী হৃদয়ে ধারণের আহ্বান মাহফুজ আনামের

দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ব্যক্তিগতভাবে একাধিকবার সাক্ষাতের সুযোগ পাওয়া তাঁর জীবনের একটি সৌভাগ্যের অভিজ্ঞতা। একজন স্বাধীন সাংবাদিক হিসেবে খালেদা জিয়ার চিন্তা ও মনন তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছে বলেও উল্লেখ করেন তিনি।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে আয়োজিত নাগরিক শোকসভায় বক্তব্য দিতে গিয়ে মাহফুজ আনাম বলেন, দেশের প্রতি ভালোবাসা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের জন্য খালেদা জিয়া শ্রদ্ধার দাবিদার। দীর্ঘদিন কারাবাস ও গৃহবন্দি থাকার পর ৭ আগস্ট মুক্ত হয়ে দেওয়া তাঁর ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সেই ভাষণে প্রতিশোধ বা প্রতিহিংসার কোনো আহ্বান ছিল না। বরং তিনি ধ্বংসের রাজনীতি পরিহার করে ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার কথা বলেছিলেন।

মাহফুজ আনাম বলেন, এই উদারতা ও সহনশীলতার দর্শন যদি জাতি হিসেবে আমরা হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে একটি আলোকিত ও জ্ঞাননির্ভর রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, খালেদা জিয়ার শেষ বাণী—জ্ঞানভিত্তিক সমাজ গঠনের আহ্বান—শুধু একটি বক্তব্য নয়, এটি ভবিষ্যতের জন্য একটি দিকনির্দেশনা। এ আদর্শকে জাতীয় জীবনে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বুধবার বিক্ষোভের ঘোষণা দিয়ে সংসদ এলাকা ছাড়ল শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তবে রাতের মধ্যে পরীক্ষা স্থগিতাদেশ না এলে বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ...

শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়েল ফুটওয়্যার

রয়েল ফুটওয়্যার শেয়ারবাজার থেকে প্রাথমিক কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে। সোমবার (১৪ জুলাই) বিএসইসির মো: মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত...

উৎপাদনক্ষমতা বাড়াবে এনভয় টেক্সটাইলস

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের ২৫৪তম বৈঠকে এই সিদ্ধান্ত...

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ উদ্বোধন

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের...

Recent Comments