Saturday, May 30, 2026
Home পুঁজিবাজার ১৪ মধ্যস্থতাকারীর জন্য সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত বিএসইসির

১৪ মধ্যস্থতাকারীর জন্য সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত বিএসইসির

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ার বাজারের আরও ১৪টি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের জন্য শর্তসাপেক্ষে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে স্টক ব্রোকার-ডিলার ও মার্চেন্ট ব্যাংক, যাদের নেতিবাচক ইক্যুইটি ও অবাস্তব লোকসানের বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয় করতে হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৯৯২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট ১৪টি প্রতিষ্ঠানের দাখিল করা অ্যাকশন প্ল্যান পর্যালোচনা করে কমিশন শর্তসাপেক্ষে সময় বাড়ানোর অনুমোদন দেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয় কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি সন্তোষজনক হলে প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট সুবিধা পাবে। তবে শর্ত ভঙ্গ হলে তাদের বিরুদ্ধে নিয়ন্ত্রক ব্যবস্থা নেওয়া হবে।

যেসব প্রতিষ্ঠানকে সময় দেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছে কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফার ইস্ট শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ, ইমতিয়াজ হুসাইন সিকিউরিটিজ, মন্ডল সিকিউরিটিজসহ মোট ১৪টি প্রতিষ্ঠান। এর আগে বিএসইসি পাঁচ দফায় আরও ৬০টি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের জন্য একই ধরনের শর্তসাপেক্ষ সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়। নিয়ন্ত্রক সংস্থার মতে, পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়ন ও সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর ইসিবি...

দিনে ২৫ কেজি ঘাস, আধা মণ পানির সঙ্গে ছোলা-ভুসি খাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’

দেশ-বিদেশের গণমাধ্যমে আলোচিত বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন স্থায়ীভাবে আশ্রয় পেয়েছে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। ঈদুল আজহাকে ঘিরে প্রাণীটি নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি...

দুস্থ মানুষের পাশে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ব্যাপক পরিসরে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির...

আদ্-দ্বীন হাসপাতাল ইস্যুতে তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে তদন্তের সময়সীমা আরও তিন দিন বাড়ানো...

Recent Comments