Saturday, July 25, 2026
Home জাতীয় মোবাইল অ্যাপ দিয়ে মেট্রো রেলের কার্ড রিচার্জ কার্যক্রম উদ্বোধন

মোবাইল অ্যাপ দিয়ে মেট্রো রেলের কার্ড রিচার্জ কার্যক্রম উদ্বোধন

মোবাইল অ্যাপের মাধ্যমে মেট্রো রেলের স্থায়ী কার্ডের রিচার্জ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) কার্যালয়ে অ্যাপটির কার্যক্রম উদ্বোধন করা হয়।

জানা যায়, গত ১ জানুয়ারি থেকেই রিচার্জের অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে  র‌্যাপিড পাস বিডি  এখনো চালু হয়নি। তবে তা শিগগির চালু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সড়ক ও রেলপথ মন্ত্রণালয়-সংক্রান্ত বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, ডিটিসিএ নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মশিউর রহমান, ডিটিসিএর সাবেক নির্বাহী পরিচালক নীলিমা আখতার।

গত ২৫ নভেম্বর স্থায়ী কার্ড ঘরে বসেই রিচার্জ করার কার্যক্রম উদ্বোধন করা হয়। শুরুতে শুধু ডিটিসিএর ওয়েবসাইটের মাধ্যমের ঘরে বসে অনলাইন রিচার্জ সেবা চালু হয়েছিল।

এখন এর সঙ্গে অ্যাপ যুক্ত হয়েছে। ডিটিসিএ বলছে, এর ফলে মেট্রোরেলে ব্যবহৃত স্থায়ী কার্ড র‍্যাপিড ও এমআরটি পাসের রিচার্জ ঘরে বসে, যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে নিরাপদে করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments