Tuesday, July 14, 2026
Home জাতীয় হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

রোববার (১১ জানুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা জানিয়ে হজ এজেন্সি মালিকদের পাশাপাশি হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইন্সের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, ১৪৪৭ হিজরির হজযাত্রীদের জন্য প্রি-হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী একই সার্ভিস কোম্পানির আওতাভুক্ত হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে।
এ ছাড়া ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুযায়ী প্রত্যেক হজ এজেন্সির মোট হজযাত্রীর অন্তত ২০ শতাংশকে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে অবশিষ্ট হজযাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশকে সৌদি আরবে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ।তবে কোনো এজেন্সির ক্ষেত্রে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম কিংবা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না বলেও চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

নির্ধারিত নির্দেশনা অনুযায়ী ফ্লাইট ব্যবস্থাপনা ও টিকিট ইস্যু সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট হজ এজেন্সি ও এয়ারলাইন্সগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বুধবার বিক্ষোভের ঘোষণা দিয়ে সংসদ এলাকা ছাড়ল শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তবে রাতের মধ্যে পরীক্ষা স্থগিতাদেশ না এলে বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ...

শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়েল ফুটওয়্যার

রয়েল ফুটওয়্যার শেয়ারবাজার থেকে প্রাথমিক কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে। সোমবার (১৪ জুলাই) বিএসইসির মো: মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত...

উৎপাদনক্ষমতা বাড়াবে এনভয় টেক্সটাইলস

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের ২৫৪তম বৈঠকে এই সিদ্ধান্ত...

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ উদ্বোধন

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের...

Recent Comments