Thursday, June 25, 2026
Home কর্পোরেট উদ্যোক্তা উন্নয়নে এসআইসিআইপি’র আওতায় কমিউনিটি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক এর মধ্যে অংশীদারিত্ব...

উদ্যোক্তা উন্নয়নে এসআইসিআইপি’র আওতায় কমিউনিটি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক এর মধ্যে অংশীদারিত্ব চুক্তি

দেশে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) বাস্তবায়নে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি) কার্যক্রম পরিচালনার জন্য কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। এছাড়া এক্সিকিউটিভ ডিরেক্টর হুসনে আরা শিখাও অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডিরেক্টর নওশাদ মোস্তফা এবং এসএমইএসপিডির প্রোগ্রাম ডিরেক্টর ও অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অপরদিকে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে চলতি দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাআদত চুক্তিতে সই করেন।

এই অংশীদারিত্বের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করা হবে। বিশেষ করে নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়িক জ্ঞান বৃদ্ধি এবং উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সমঝোতা দেশের শিল্প ও উদ্যোক্তা খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ডিবিএল গ্রুপের ২ কোম্পানিকে পুঁজিবাজারে আনবে শান্তা ইক্যুইটি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ‌আরও দুটি কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

Recent Comments