Friday, July 10, 2026
Home পুঁজিবাজার ৫০৭ কোটি টাকা আত্মসাৎ ওরিয়ন গ্রুপের চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করবে...

৫০৭ কোটি টাকা আত্মসাৎ ওরিয়ন গ্রুপের চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড থেকে জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০৭ কোটি ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিমসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার এই মামলার অনুমোদন দেয় দুদক।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কমিশনের একটি উচ্চপর্যায়ের অনুসন্ধান দলের প্রতিবেদনের ভিত্তিতে এই মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুদক বলছে, আসামিরা ‘পরস্পর যোগসাজশে অপর্যাপ্ত জামানতের বিপরীতে’ ঋণ অনুমোদন দেন। ব্যাংকিং আইন ‘লঙ্ঘন করে’ ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট থেকে নেওয়া বৈদেশিক মুদ্রার দুটি মেয়াদি ঋণকে ডমেস্টিক ব্যাংকিং ইউনিটের আওতায় এনে দেশীয় মুদ্রায় নতুন দুটি মেয়াদি ঋণে রূপান্তর করা হয়।

দুদকের মতে, এই রূপান্তর প্রক্রিয়াটি ছিল সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং ব্যাংকের আর্থিক ক্ষতিসাধনের একটি অপকৌশল।

পরে শ্রেণিকরণযোগ্য ঋণের দায় পরিশোধের নামে নতুন ঋণ সৃষ্টি করে ওই ঋণের মেয়াদ আরও সাত বছর বাড়ানো হয়, যা গ্রাহককে ‘অযৌক্তিক সুবিধা দিয়েছে’ বলে অভিযোগ করা হচ্ছে মামলায়- জানায় দুদক।

দুদক আরও জানায়, ঋণের ডাউন পেমেন্ট যথাযথভাবে পরিশোধ না হওয়া সত্ত্বেও পুনঃতফসিলিকরণের মাধ্যমে প্রায় ৫০৭ কোটি ৫১ লাখ টাকা ‘আত্মসাৎ’ করা হয়েছে।

এ ঘটনায় দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।

ওরিয়ন গ্রুপের আসামিরা হলেন, গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালমান ওবায়দুল করিম এবং ওরিয়ন গ্রুপ ও ওরিয়ন ইনফিউশন লিমিটেডের পরিচালক আরজুদা করিম।

অন্য আসামিরা হলেন, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান শাখার শাখা ব্যবস্থাপক গাউস-উল-ওয়ারা মোর্তজা, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট ইনচার্জ (বর্তমানে ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিভিশন, সেন্ট্রালাইজড অপারেশন ডিভিশন) প্রতাপ কুমার দেশমুখ্য, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার অপারেশন (বর্তমানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট) মো. অলিউল্লাহ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (বর্তমানে অবসরপ্রাপ্ত) মো. কামরুল ইসলাম চৌধুরী, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার (বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক) মতিউল হাসান।

ব্যাংকের সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (বর্তমানে ক্রেডিট ডিভিশনে কর্মরত) মো. আব্দুল কাদের, সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট (বর্তমানে প্রধান শাখার ক্রেডিট ইনচার্জ) মো. বাবর আলী মোল্লা, ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট ইনচার্জ মো. ইকরামুল ইসলাম খান, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান শাখার শাখা প্রধান (বর্তমানে চিফ অপারেটিং অফিসার) মো. আব্দুল হালিম এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ফরেন ট্রেড ইনচার্জ (বর্তমানে প্রধান শাখার ম্যানেজার অপারেশন) মো. আতিকুর রহমানের নাম রয়েছে আসামির তালিকায়।

এদিকে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম এবং তার স্ত্রী আরজুদা করিমের সম্পদের হিসাব চেয়েও নোটিশ দিয়েছে দুদক। নামে-বেনামে অর্জিত সম্পদের সঠিক হিসাব যাচাই করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দুদকের মহাপরিচালক জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম...

চট্টগ্রামে বন্যার পানিতে অবরুদ্ধ সাড়ে ৭ লাখ মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ৭ লাখ ৫৪ হাজার ৫৯০ মানুষ পানিবন্দি হয়ে...

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার’ উদ্বোধন

কর্মসংস্থান, বৈশ্বিক সংযোগ, সাংস্কৃতিক বোঝাপড়া এবং ভাষা শিক্ষায় উৎকর্ষ সাধনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টারের’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর...

গবেষণায় অবদানের স্বীকৃতি দিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

গবেষণাকে পেটেন্ট ও বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য উদ্ভাবনে রূপান্তরের ওপর গুরুত্বারোপের পাশাপাশি গবেষণায় অবদান রাখা শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অ্যালামনাইদের সম্মাননা দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি...

Recent Comments