Thursday, July 2, 2026
Home কর্পোরেট ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনে ৬ জেলার ক্রেতাদের উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনে ৬ জেলার ক্রেতাদের উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

দেশজুড়ে চলছে সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩। গত বছরের ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পেইনের এই সিজনে দেশব্যাপী ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে পণ্য কিনে ক্রেতারা পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির সাইড বাই সাইড রেফ্রিজারেটর, এসি, টিভি, ওয়াশিং মেশিন, ওভেনসহ বিভিন্ন ধরনের পণ্য ফ্রি এবং নিশ্চিত উপহার। সারা দেশে প্রতিদিন অসংখ্য ক্রেতার হাতে উপহারের ফ্রি পণ্য তুলে দিচ্ছে ওয়ালটন কর্তৃপক্ষ।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি ঢাকা, রংপুর, সিলেট, যশোর, কুষ্টিয়া ও মাগুরা জেলায় ওয়ালটন পণ্য কিনে ফ্রি পণ্য উপহারপ্রাপ্ত অসংখ্য ক্রেতাদের মধ্য থেকে ৯ ক্রেতার হাতে আনুষ্ঠানিকভাবে সাইড বাই সাইড ফ্রিজ, স্মার্ট টিভি, মাইক্রোওয়েভ ওভেনসহ উপহারের বিভিন্ন পণ্য তুলে দেওয়া হয়।

উপহারপ্রাপ্তদের ক্রেতারা হলেন: রাজধানী ঢাকার শাহজাদপুরের মো. সৌরভ, রংপুর নগরীর হারাগাছ এলাকার আব্দুল আজিজ ও কামাল খাসনা এলাকার তরুণী সৃষ্টি আক্তার, সিলেটের সুলতানা বেগম, মো. জাকারিয়া এবং লিটন মিয়া, যশোর সদরের ভুমদিয়ার কবির উদ্দীন, মাগুরার রণজিৎ বিশ্বাস এবং দৌলতপুর কুষ্টিয়ার রুহুল আমীন।

চিত্রনায়ক আমিন খান জানান, ডিজিটাল ক্যাম্পেইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ওয়ালটন পণ্য কিনে গ্রাহকরা পাচ্ছেন কোটি কোটি টাকার পণ্য ফ্রি ও ক্যাশ ভাউচার সুবিধা।ওয়ালটন গ্রাহকদের দেওয়া কথা রাখে তার প্রমাণ এই উপহার হস্তান্তর অনুষ্ঠান।

সবাইকে দেশীয় ব্র্যান্ডের পণ্য ক্রয়ের আহ্বান জানিয়ে আমিন খান বলেন, “যারা দেশকে ভালোবাসেন তারা দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই দেশে উৎপাদিত পণ্য কিনবেন। দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন পণ্য গুণগত মানে সেরা। তাই দেশের গন্ডি পেরিয়ে ওয়ালটন পণ্য এখন রপ্তানি হচ্ছে বিশ্বের ৫০টিরও বেশি দেশে।”

ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩। এই সিজনেও ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে গ্রাহকরা পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির সাইড বাই সাইড ফ্রিজসহ বিভিন্ন ধরনের পণ্য ফ্রি ও নিশ্চিত উপহার। ওয়ালটন পণ্যের ক্রেতারা চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত ক্যাম্পেইনের এই সুবিধা পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুর্নীতির মামলায় রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আবেদন

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ...

ফটিকছড়ি উত্তরসহ তিন উপজেলা ও একটি থানার অনুমোদন

  দেশের প্রশাসনিক কাঠামো আরও সম্প্রসারণের অংশ হিসেবে তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।...

কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে আগামীর শিক্ষা ব্যবস্থার রূপরেখা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, দেশের শিক্ষা...

প্রতিবন্ধী-বান্ধব কর্মপরিবেশ গড়ে তুলতে SOSI প্রকল্পের অর্জনতুলে ধরল BBDN ও GIZ

বাংলাদেশে প্রতিবন্ধী-বান্ধব কর্মপরিবেশ গড়ে তোলা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা জোরদারে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসএবিলিটি নেটওয়ার্ক (BBDN) এবং জার্মান উন্নয়ন সংস্থা GIZ যৌথভাবে...

Recent Comments