Friday, July 3, 2026
Home জাতীয় খালেদা জিয়ার কবরে শেষ শ্রদ্ধা জানাতে জনস্রোতে শোকাহত জিয়া উদ্যান

খালেদা জিয়ার কবরে শেষ শ্রদ্ধা জানাতে জনস্রোতে শোকাহত জিয়া উদ্যান

প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে। বৃহস্পতিবার দুপুর থেকে সমাধিস্থল সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের উপস্থিতিতে এলাকাটি শোকাবহ আবহে পরিণত হয়।

দুপুর ১২টার পর প্রবেশের অনুমতি মিলতেই নারী-পুরুষ, তরুণ-বৃদ্ধ—সব বয়সী মানুষ দলে দলে জিয়া উদ্যানে প্রবেশ করেন। কেউ ফুল দিয়ে শ্রদ্ধা জানান, কেউ দাঁড়িয়ে নীরবে দোয়া-মোনাজাতে অংশ নেন। অনেকের চোখেই দেখা যায় অশ্রু। শোকের এই পরিবেশে দলীয় পরিচয়ের বাইরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষণীয়।

এর আগে সকাল ১১টা থেকেই নিরাপত্তা বেষ্টনীর বাইরে অপেক্ষা করতে থাকেন আগতরা। নিরাপত্তাজনিত কারণে তখন ভেতরে প্রবেশ করা না গেলেও দুপুরে গেট খুলে দেওয়া হলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ কবর জিয়ারত করেন। আগতদের মধ্যে নারীর সংখ্যা ছিল তুলনামূলক বেশি।

ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও অনেকে এসেছেন শেষ শ্রদ্ধা জানাতে। মুন্সিগঞ্জ থেকে আসা ফাতেমা শারমিন বলেন, তিনি রাজনীতির সঙ্গে যুক্ত নন, তবে ব্যক্তিগত ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই এসেছেন। ফেনীর মবিনুল ইসলাম জানান, কোনো দলের রাজনীতি না করলেও খালেদা জিয়ার শাসনকাল তার কাছে স্মরণীয় সময় হিসেবে বিবেচিত।

এদিন তৃণমূল পর্যায়ের বিএনপি নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কবর জিয়ারত করতে দেখা যায়। পঞ্চগড় জেলা বিএনপির সভাপতি জাহিরুল ইসলামসহ বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে শেরেবাংলা নগরে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হয়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দেশজুড়ে শোক ও শ্রদ্ধার আবহ বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments