Thursday, July 2, 2026
Home তথ্য প্রযুক্তি শীতে গিজার কেনার আগে যেসব বিষয় জানা জরুরী

শীতে গিজার কেনার আগে যেসব বিষয় জানা জরুরী

গিজার মূলত পানি গরম করার কাজে ব্যবহৃত হয়। সাধারণত বাথরুমে এটি লাগানো হয়ে থাকে। বিদ্যুৎ এবং পানির লাইনের সঙ্গে কানেক্ট করা এ মেশিনের সুইচ চাপ দিলেই গোসলের জন্য গরম পানি পেয়ে যাবেন আপনি।

 শীতে অনেকেই আছে যারা নিয়মিত গোসল করেন না। এ অভ্যাসে আপনার শরীরে নানা সমস্যা বাসা বাঁধতে পারে। যেমন ত্বক শুষ্ক ও রুক্ষ্ম হয়। হজম জনিত সমস্যাসহ পেটের নানা গোলযোগের পাশাপাশি দেখা দেয় মাথা ব্যথা ও ঘুমের সমস্যাও।
 
তাই শীতের এ সময়টাতে নিয়মিত গোসল করুন। আর শীতকে জয় করতে বাড়িতে নিয়ে আসুন গিজার। তবে কেনার আগে অবশ্যই কিছু জিনিস মাথায় রেখে গিজার কিনুন। এগুলো হলো-
 
১। অনেকেই মনে করেন বড় গিজারের দাম বেশি তাই ছোট গিজার কিনব। এই ধারণা আপনার মধ্যেও কি আছে? তাহলে মাথা থেকে এ ধারণা এখনই বাদ দিন। বাড়ির সদস্যের সংখ্যা মাথায় রেখে গিজার ছোট না বড় তা সিদ্ধান্ত নিন।
 
২। ছোট গিজারে বিদ্যুৎ খরচ বেশি হয়। বারবার পানি ভরতে বারবার মেশিন ব্যবহারের প্রয়োজন পড়ে। তাই টাকা যদি বাঁচাতে চান তাহলে আসলে ছোট না বড় গিজারই আপনার জন্য সাশ্রয়ী হবে।
 
৩। গিজার কেনার আগে বাথরুমের কোথায় তা সেট করবেন তা আগেই ভেবে নিন। সে অনুযায়ী ঘরে নিয়ে আসুন আপনার পছন্দের গিজার।
 
৪। পছন্দের গিজার কতটা বিদ্যুৎ সাশ্রয়ী তা গিজারে থাকা স্টার মার্ক দেখে বুঝে নিন।
 
৫। বাড়ির প্রতি সদস্যের জন্য কম করে ৩ লিটার পানি ধরে হিসাব করুন গিজার কত লিটারের কিনবেন। যেমন পরিবারের সদস্য সংখ্যা ৪ জন হলে ১২ লিটারের একটি গিজার কিনতে পারেন।
 
 ৬।  গিজার কেনার আগে এর সেফটি ফিচারগুলো দেখে নেওয়াও বিশেষ জরুরি। বিশেষ করে বাড়িতে কোনও খুদে সদস্য থাকলে গিজার কতখানি সুরক্ষিত, তা দেখেই কেনা উচিত। এক্ষেত্রে সেফটি ভাল্ব, অটো-কাটঅফ ফিচার আছে কি না অবশ্যই দেখে নিন।
 
৭। যে গিজারের ব্যবহার করার ফিচার সেটি বেছে নিন। গিজারের কন্ট্রোল নব, ডিজিটাল ডিসপ্লে, সেটিংসের নিয়ম যত সহজ হবে ততই প্রতিদিন গিজার ব্যবহার করাটা ঝামেলামুক্ত হবে। তাই গিজার কেনার আগে এ বিষয়টিকেও গুরুত্ব দিতে পারেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের নতুন সিইও মোহাম্মদ আমদাদ উল্লাহ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (CLICL)-এর পরিচালনা পর্ষদ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মোহাম্মদ আমদাদ উল্লাহকে নিয়োগ দিয়েছে। বুধবার (১ জুলাই ২০২৬) থেকে...

প্রাথমিকে ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

এলপি গ্যাসের দাম আরও কমলো, আজ থেকেই কার্যকর

মে মাসে দাম অপরিবর্তিত থাকার পর এবার জুন মাসে এসে ভোক্তা পর্যায়ে কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি...

বিডা ও এনবিআর প্রধান হিসেবে যুক্ত হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

Recent Comments