ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম কমিয়েছে সরকার। ২০২৬ সালের জানুয়ারির জন্য জ্বালানি তেলের এ নতুন দাম ঘোষণা করা হয়েছে। নতুন দাম অনুযায়ী গ্রাহক পর্যায়ে ডিজেল ১০৪ টাকা থেকে কমে ১০২ টাকা, অকটেন ১২৪ টাকা থেকে ১২২, পেট্রল ১২০ টাকা থেকে ১১৮ ও কেরোসিন ১১৬ টাকা থেকে কমে ১১৪ টাকা প্রতি লিটার বিক্রি হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা সরকারি গেজেট অনুযায়ী, নতুন এ দাম ১ জানুয়ারি আজ থেকে কার্যকর হবে।


