Thursday, June 25, 2026
Home কর্পোরেট গৌরীপুরে সাউথইস্ট ব্যাংকের ১৩৭তম শাখার শুভ উদ্বোধন

গৌরীপুরে সাউথইস্ট ব্যাংকের ১৩৭তম শাখার শুভ উদ্বোধন

আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবাকে আরও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সাউথইস্ট ব্যাংক পিএলসি কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে তাদের ১৩৭তম শাখা চালু করেছে। জিন্নত আলী কমপ্লেক্স, হোমনা রোডে অবস্থিত নতুন এই ‘গৌরীপুর শাখা’র আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন সাউথইস্ট ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. সেকান্দার-ই-আজম। তিনি বলেন, গ্রাহকদের উন্নত ও সহজলভ্য ব্যাংকিং সেবা দিতে ব্যাংকটি নিরবচ্ছিন্নভাবে শাখা নেটওয়ার্ক সম্প্রসারণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এসএমই ও এগ্রি ক্রেডিট বিভাগের প্রধান মোহাম্মদ আশিকুজ্জামান খান, লজিস্টিকস অ্যান্ড জেনারেল সার্ভিসেস বিভাগের প্রধান মো. মুশফিকুর রহমান, গৌরীপুর শাখার শাখা প্রধানসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা। এছাড়া স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

নতুন এই শাখার মাধ্যমে প্রচলিত আধুনিক ব্যাংকিং সেবার পাশাপাশি ইসলামী ব্যাংকিংয়ের পূর্ণাঙ্গ ও প্রযুক্তিভিত্তিক সেবা প্রদান করা হবে। আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যেই সাউথইস্ট ব্যাংক ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখবে বলে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments