Wednesday, July 1, 2026
Home জাতীয় কারা কারা যোগ দিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি বৈঠকে

কারা কারা যোগ দিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি বৈঠকে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন কার্যক্রম এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জরুরি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের নিরাপত্তা ও প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার দাফনকে ঘিরে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, জনসমাগম নিয়ন্ত্রণ, যান চলাচল ব্যবস্থাপনা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে করণীয় নির্ধারণ করতেই এই জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে।

বৈঠকে অন্তর্বর্তী সরকারের একাধিক গুরুত্বপূর্ণ উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত রয়েছেন। সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে শুরু করে মাঠপর্যায়ের নিরাপত্তা ব্যবস্থাপনার সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা চলছে বলে জানা গেছে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র‍্যাব, বিজিবি, আনসার, কোস্টগার্ড, এসএসএফ, এনএসআই, ডিজিএফআই এবং এনটিএমসি’র শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন। এছাড়া ঢাকা মহানগর পুলিশসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বৈঠকে তাদের প্রস্তুতি ও নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করছেন।

সূত্র মতে, দাফন অনুষ্ঠান চলাকালীন ও পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা বলয়, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়ার ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ এই ঘটনাকে ঘিরে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত থাকে, সে বিষয়েই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইউসিবির ডিএমডি হিসেবে পদোন্নতি পেলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর উপব্যবস্থাপনা পরিচালক (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ব্যাংকের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ শফিকুর...

ব্যাংক এশিয়ার ঋণমান প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসি সর্বশেষ ঋণমান প্রকাশ করেছে। দেশের অন্যতম শীর্ষ ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড...

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন নিয়ম অনুযায়ী, বুধবার (১ জুলাই) থেকে আবেদনকারীরা আর...

খামেনির জানাজায় অংশ নেবে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবে।...

Recent Comments