বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল, ২৭ ডিসেম্বর ( শনিবার) বেলা ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছেন। এ সময় বিএনপি মহাসচিব ও দলের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন।
ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও জিয়ারত শেষে তারেক রহমান এরপর নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। এরপর তিনি জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন আহতদের দেখতে পুঙ্গ হাসপাতাল পরিদর্শন করবেন।


