পুঁজিবাজার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনের লক্ষ্যে লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির প্রধান শাখা পরিদর্শন করেছে ব্র্যাক বিজনেস স্কুলের শিক্ষার্থীদের একটি দল। ফান্ডামেন্টালস অব ইনভেস্টমেন্ট কোর্সের আওতায় গতকাল ‘ইন্ডাস্ট্রি ভিজিট’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ এনামুল হক এবং লংকাবাংলা সিকিউরিটিজের ডিজিএম ও এরিয়া হেড (দক্ষিণ) মোহাম্মদ মাহমুদ এলাহী, মানবসম্পদ প্রধান তৌহিদুর নূর, প্রিন্সিপাল ব্রাঞ্চের অপারেশনস মো. তৌহিদুর রহমান মিয়াদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


