Saturday, June 13, 2026
Home অর্থ-বানিজ্য মেঘনা পেট্রোলিয়ামের আয়ের তথ্যে ১ হাজার ৮৩৮ কোটি টাকার গরমিল

মেঘনা পেট্রোলিয়ামের আয়ের তথ্যে ১ হাজার ৮৩৮ কোটি টাকার গরমিল

জ্বালানি খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের আর্থিক প্রতিবেদনে আয়ের তথ্যে ১ হাজার ৮৩৮ কোটি টাকার গরমিল রয়েছে। এছাড়া কোম্পানিটির স্থায়ী আমানতের (এফডিআর) অর্থ ঝুঁকির মধ্যে রয়েছে। কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ মতামত দিয়েছে নিরীক্ষা প্রতিষ্ঠান হক ভট্টাচার্য দাস অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

নিরীক্ষক তার মতামতে জানিয়েছে, সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে মেঘনা পেট্রোলিয়ামের আর্থিক প্রতিবেদনে আয় দেখানো হয়েছে ২৯ হাজার ৩৪৭ কোটি ৭৪ লাখ টাকা। তবে ভ্যাট রিটার্ন অনুযায়ী কোম্পানিটি আয় দেখিয়েছে ২৭ হাজার ৫০৯ কোটি ৭৩ লাখ টাকা। ফলে আর্থিক প্রতিবেদনে প্রকাশিত আয় ও ভ্যাট রিটার্নের আয়ের মধ্যে ১ হাজার ৮৩৮ কোটি ১ লাখ টাকার গরমিল রয়েছে।
নিরীক্ষক আরো জানিয়েছে, মেঘনা পেট্রোলিয়াম বিভিন্ন ব্যাংকে মোট ১ হাজার ২৫৭ কোটি টাকা এফডিআর হিসেবে বিনিয়োগ করেছে। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ১৬৯ কোটি ১ লাখ, গ্লোবাল ইসলামী ব্যাংকে ২১১ কোটি ৭৩ লাখ, পদ্মা ব্যাংকে ৭ কোটি ৫০ লাখ ও ইউনিয়ন ব্যাংকে ১৫৯ কোটি ৪২ লাখ টাকা রয়েছে। এ ব্যাংকগুলো বর্তমানে তারল্য সংকটে রয়েছে।
এসব ব্যাংকে বিনিয়োগের বিপরীতে ৬১ কোটি ৩৩ লাখ টাকা সুদ আয় হিসেবে দেখায়নি কোম্পানিটি, যা কোম্পানিটির উচ্চ ঋণ ঝুঁকি নির্দেশ করে। পরবর্তী সময়ে বিনিয়োগ নগদায়নের জন্য ব্যাংকগুলোকে চিঠি পাঠানো হলেও তারল্য সংকটের কারণে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ২৯ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১২ টাকা ৭৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯২ টাকা ৭৯ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে মেঘনা পেট্রোলিয়ামের ইপিএস হয়েছে ৬১ টাকা ৩৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫০ টাকা ১১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭৮ টাকা ৫১ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে মেঘনা পেট্রোলিয়ামের ইপিএস হয়েছে ৫০ টাকা ১১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪০ টাকা ৮৬ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩৪ টাকা ১২ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মেঘনা পেট্রোলিয়াম। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪০ টাকা ৮৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৯ টাকা ২৫ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯৮ টাকা ৯৪ পয়সায়।

২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়ামের অনুমোদিত মূলধন ৪০০ কোটি ও পরিশোধিত মূলধন ১০৮ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৪১৩ কোটি ৭৪ লাখ টাকা।

মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৮২ লাখ ১৬ হাজার ১০৮। এর ৫৮ দশমিক ৬৭ শতাংশ রয়েছে সরকারের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩২ দশমিক ৭৯, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৮ দশমিক ৪৫ শতাংশ শেয়ার রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments