Friday, June 12, 2026
Home কর্পোরেট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হলেন বরুড়ার কৃতিসন্তান শাহ আলম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হলেন বরুড়ার কৃতিসন্তান শাহ আলম

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শাহ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন বলা হয়েছে, প্রশাসন ক্যাডারের ১৮তম বিসিএস ব্যাচের কর্মকর্তা মো. শাহ আলমকে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, মো. শাহ আলম স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নগর ব্যবস্থাপনা, সেবা কার্যক্রমের গতি বৃদ্ধি এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখেন।  মাঠ প্রশাসনে তার অভিজ্ঞতা ও দক্ষতা নতুন কর্মস্থলেও কাজে লাগবে।

প্রশাসন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বর্তমানে নীতিনির্ধারণী ও সমন্বয়মূলক কাজের গুরুত্ব বেড়েছে। এ প্রেক্ষাপটে অভিজ্ঞ কর্মকর্তাদের সেখানে পদায়ন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় মো. শাহ আলমকে এই মন্ত্রণালয়ে আনা হয়েছে বলে মনে করা হচ্ছে।

একজন জ্যেষ্ঠ কর্মকর্তা  বলেন, “মাঠ প্রশাসনে কাজের অভিজ্ঞতা থাকা কর্মকর্তারা সাধারণত নীতি বাস্তবায়নে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারেন। সে বিবেচনায় এই বদলি গুরুত্বপূর্ণ”।

সাম্প্রতিক সময়ে প্রশাসনে বেশ কিছু রদবদল হয়েছে, যা সরকারের প্রশাসনিক কাঠামো আরও গতিশীল করার প্রচেষ্টার অংশ বলে মনে করছেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিল এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে কাইল্যা পলাশ। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।...

দেশে এলেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

গত ২৭ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগের ঘোষণা দেয়। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী আজ দেশে...

৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেছেন, আগামী অর্থবছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এছাড়া বিভিন্ন সামাজিক ভাতা...

ঢাকায় এলেন ভারতের নতুন হাইকমিশনার

বাংলাদেশে দায়িত্ব পালনের জন্য ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শুক্রবার (১২ জুন) সকালে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পার হয়ে সড়কপথে দেশে এসে পৌঁছেছেন। ভারতীয় মিশনে দীর্ঘ সময়...

Recent Comments