Sunday, June 14, 2026
Home জাতীয় প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আরও ৯...

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আরও ৯ গ্রেফতার

রাজধানীর কাওরান বাজারে দেশের শীর্ষ দুই গণমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও নয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সংঘটিত সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সোমবার পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ১৩ জন লুটপাট এবং চারজন সরাসরি হামলার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। বাকি ব্যক্তিদের ভূমিকা যাচাই-বাছাই করা হচ্ছে। মঙ্গলবার নতুন করে আরও নয়জনকে আটক করায় তদন্ত কার্যক্রমে গতি এসেছে বলে জানিয়েছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল পরিকল্পিতভাবে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালায়। দীর্ঘ সময় ধরে তারা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে জড়িত থাকে। হামলাকারীরা আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়িতেও বাধা দেয়। একই রাতে ছায়ানট ভবনেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরদিন শুক্রবার সন্ধ্যায় উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়েও হামলা চালানো হয়।

এ ঘটনার পর গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক নিন্দা ও প্রতিবাদের সৃষ্টি হয়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।  ঘটনার প্রেক্ষিতে গত রোববার রাতে প্রথম আলো তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করে। সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, হত্যাচেষ্টাসহ দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি করা হয়। মামলায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments