Monday, June 8, 2026
Home জাতীয় ডিসেম্বরের এমপিও বিল জমার শেষ তারিখ জানালো মাউশি

ডিসেম্বরের এমপিও বিল জমার শেষ তারিখ জানালো মাউশি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ডিসেম্বর মাসের এমপিও বিল জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে বিল সাবমিট করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি মাউশির ইএমআইএস সেল থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জানুয়ারি ২০২৫ থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে প্রদান করা হচ্ছে। এ ব্যবস্থার আওতায় জুলাই ২০২৫ পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে সরাসরি অর্থ পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট ২০২৫ মাস থেকে এমপিও অর্থ ইএফটির মাধ্যমে পরিশোধের ক্ষেত্রে অনলাইনে বিল সাবমিট ব্যবস্থা চালু করা হয়েছে। এজন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের ‘MPO-EFT’ মডিউলে লগইন করে বিল দাখিল করতে হবে।

প্রতিটি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জন্য আলাদাভাবে বিধি অনুযায়ী প্রাপ্য এমপিও অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান প্রধানদের দাখিল করা তথ্যের ভিত্তিতেই শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে অর্থ পাঠানো হবে।এছাড়া কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ, পদত্যাগ, সাময়িক বরখাস্ত বা অনুমোদনহীন অনুপস্থিতির ক্ষেত্রে সংশ্লিষ্ট মাসের প্রাপ্যতা নির্ধারণ করে বিল দাখিল করতে বলা হয়েছে। আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তনের প্রয়োজন হলে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এমপিও অর্থ প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো আর্থিক জটিলতা সৃষ্টি হলে এর দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। এমতাবস্থায়, ডিসেম্বর ২০২৫ মাসের এমপিও বিল আগামী ২৪ ডিসেম্বরের মধ্যেই সাবমিট করার জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অনুরোধ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

লেনদেনের শীর্ষ স্থানে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। বাজার...

বার্জার পেইন্টসের ভোট মিটিংয়ের তারিখ প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত রং ও কেমিক্যাল খাতের শীর্ষ কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড তাদের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)...

অর্থ পাচারের অভিযোগে কোনো সত্যতা নেই: প্রতিমন্ত্রী শরীফুল

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম তার বিরুদ্ধে প্রকাশিত ‘রপ্তানির আড়ালে অর্থ পাচার’ সংক্রান্ত সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।...

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ

সম্মিলিত ইসলামী ব্যাংকে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ সোমবার দুটি ভিন্ন চিঠিতে এই দুটি পদে নিয়োগ...

Recent Comments