Thursday, June 4, 2026
Home কর্পোরেট এবি ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখার শুভ উদ্বোধন

এবি ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখার শুভ উদ্বোধন

এবি ব্যাংক পিএলসি তাদের গ্রাহকসেবা আরও সম্প্রসারণের লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলায় নতুন একটি উপশাখা চালু করেছে। বালিগাঁও বাজার রোডসংলগ্ন আজিজ প্লাজায় অবস্থিত এই উপশাখাটি ব্যাংকের ৫৮তম উপশাখা হিসেবে সোমবার, ২২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।

এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিয়াজুল ইসলাম প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল মাধ্যমে উপশাখাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

নতুন এই উপশাখার মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী, প্রবাসী গ্রাহক ও সাধারণ মানুষের জন্য আধুনিক ব্যাংকিং সেবা আরও সহজলভ্য হবে বলে আশা প্রকাশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। একই সঙ্গে এ উদ্যোগ স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করা হচ্ছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্তমান ভবনে চিকিৎসা কার্যক্রমের উপযোগিতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও সেবিকাদের দায়িত্বে একাধিক গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

Recent Comments